Skip to main content

কবিতা ।। তুমি দিতে পারো না ।। আশিস ভট্টাচার্য্য


তুমি দিতে পারো না

আশিস ভট্টাচার্য্য


তোমার আঘাত সহ্য করার
 ক্ষমতা আমার ছিল না।     

   মানুষ কেউটের থেকে বিষাক্ত    
শেয়ালের চেয়ে ধূর্ত আর    

   হিংস্র বাঘের চেয়েও ভয়ঙ্কর। আবার মানুষ তুলোর মত হাল্কা, ফুলের পাপড়ির মত নরম 
যখন সে কারো
 ভালোবাসায় আচ্ছন্ন থাকে।

 তুমি ভয়ঙ্কর হয়ে উঠলে 
আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত
 করে গেলে,বুঝলে না    

   তোমার নির্মমতা তোমার পরাজয়ের বার্তা বয়ে বেড়ায়। কারণ মানুষ ভালবাসার কাঙাল আর তুমি তা দিতে পার না।

==============

 
আশিস ভট্টাচার্য্য
শান্তিপুর, নদীয়া





Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই