Skip to main content

ছড়া ।। আফসোস কান্না ।। বদরুল বোরহান

আফসোস কান্না

বদরুল বোরহান 


যত পাই, আরও চাই
নেই তার শেষ, 
খাই, খাই,  সব খেতে চাই
বাহ্, বেশ বেশ।

বাড়ি চাই, গাড়ি চাই
সুন্দরী নারী চাই-
টাকা চাই কাড়ি কাড়ি
বেগম পাড়ায় চাই বাড়ি। 

সোনা চাই, আরও চাই
হীরা, চূনী, পান্না-
সব শেষে মাটি হয়ে
আফসোস, কান্না।
 
       ------------
 
বদরুল বোরহান
জাপান গার্ডেন সিটি 
আদাবর,  মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই