Skip to main content

কবিতা ।। বন্ধন ছিঁড়ে ।। শ্যাম মজুমদার

বন্ধন ছিঁড়ে 

শ্যাম মজুমদার

এই ক্ষনে তাঁর দেখা নাহি পাই,
ওই সুদূর অজানা লোকে সে দিয়েছে পারি,
সকল বন্ধন মায়া ছাড়ি।
তার অতীত দিনের কথা আজ পড়লে মনে,
আর নেই কোনো অবকাশ সে গেছে হারিয়ে গোপনে।
যদি সে থাকত মোদের মাঝে..
অনেক কিছু বলার ছিল,যা আজও মনের কোনে বাজে।
সকল বন্ধন ছিঁড়ে চলে গেলে গোপনে;
নিরজনে বিরাজমান আজও মোদের মনে।।
                                     
 
শ্যাম মজুমদার 
আরামবাগ, হুগলী।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই