Skip to main content

দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত



দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত 


মরুভূমির ঝড়


কিছু শব্দ বসানোর পর
একটা বৃত্ত
মাথা হেঁট করে বসে আছে
অপরাজেয় সৈনিক
ঝোড়ো বাতাস ছিঁড়ে ফেলেছে
ছোলা ফুলের পাপড়ি

আমার দৈনন্দিন যাপনে এখন মরুভূমির ঝড়।


দেবালয় জুড়ে


আমার ভাবনার ইতি টানলেই নেমে আসে এক বিপুল জনশূন্যতা
অলিন্দের প্রতি কোণায় জীর্ণ মতামতের
সুক্ষ চেতনার অনুপ্রাস একদিন ইতিহাস হবে।
বাদাম ফুলের শৈশবে হৃদনৌকা ভাসতে ভাসতে মিলিয়ে যাবে 
কোনো আপ্রাচীন সভ্যতার বুকে


প্রবল ঝড় নৈমিত্তের প্রসাদ দেবালয় জুড়ে।



****************

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
পিন - ৭১২১৩৯

 
 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই