Skip to main content

ছড়া ।। আড়ি! আড়ি!! আড়ি!!! গোবিন্দ মোদক


আড়ি! আড়ি!! আড়ি!!!

গোবিন্দ মোদক


অনেক তোরা জ্বালিয়েছিস 

আর কিছুতেই পারবি না, 

ঘুঁটে পোড়ে গোবর হাসে

জানিস তবু ছাড়বি না! 


যতোই তোরা কায়দা করিস 

মুখটি আজ আর খুলছি না, 

লোক ঠকানো কায়দাতে আর 

এক্কেবারে ভুলছি না! 


তোদের সব ছেঁদো-কথা 

ওসব আজ আর শুনছি না, 

ঢের ঠকেছি চালাকিতে

এবারে আর ঠকছি না! 


আজ আমি কারোও কথাই 

কোনওভাবেই শুনবো না, 

তোদের সঙ্গে দেবোই আড়ি 

ভুলের মাশুল গুনবো না!

___________________________


প্রেরক: গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই