Skip to main content

কবিতা ।। করুণ ইতিহাস ।। প্রদীপ কুমার সামন্ত

করুণ ইতিহাস

প্রদীপ কুমার সামন্ত


আমার অস্তিত্ব কতটুকুই বা আছে
           গান - গল্প -কবিতায়
শব্দমিছিলে কতটুকু আওয়াজ তোলে
          সেটাও আমার অজানা ।

অশীতিপর বৃদ্ধের করুণ বিলাপ
       ঝরে পড়ে বার্ধক্যের আঙিনায়
রাত জাগা কত স্মৃতি - বিস্মৃতি
       সাক্ষী হয়ে যায় মনের খাতায় ।

মাঝে মাঝে মনে হয় --  এই জরাজীর্ণ শরীরে
এখন আমি অসহায়, নিরুপায়
কালের প্রহর গোনা ছাড়া
                   কি আছে উপায়?

সময় বদলেছে, যৌবনের তাজা রক্তে
            চলছে দ্রুত ভাঙা-গড়ার খেলা
সেখানে তরুণরাই দীপ্তমান
         আমি সেখানে এক বিগত
         পালা শেষে ভাঙা তানপুরা,
              শতাব্দীর করুণ ইতিহাস ।
 
========================
 
প্রদীপ কুমার সামন্ত, উমেদপুর, পোষ্ট- চাউলখোলা, জেলা- দঃ 24 পরগনা, পিন - 743377
      

      
 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই