দি ওয়াল- রাহুল দ্রাবিড় আনন্দ বক্সী ঠান্ডা মাথা, সরল হাসি, ভদ্র আচরণ যাঁর ব্যাটিং দক্ষতায় মজে সবার মন, ধৈর্য আর একাগ্রতার যিনি নিদর্শন ভারতবাসীগণের তিনি অতি আপনজন, ইন্দোরে জন্ম হলেও কর্নাটকে বাস ক্রিকেট খেলে ছড়িয়ে দেন ধরাধামে সুবাস, শরদ দ্রাবিড় পিতা তাঁর পেশায় কারবারি মাতা পুষ্পা,গৃহবধূর ছেলে সে দরকারি, যাঁর ব্যাটিং দেখতে মাঠে জমতো সে কী ভিড় ক্রিকেটপ্রেমী জনের প্রিয়, সে রাহুল দ্রাবিড়। বারো বছর বয়সে তাঁর ক্রিকেটে হাতেখড়ি স্কুলের হয়ে ভাসান প্রথম তাঁর ক্রিকেট তরি। বিশ্বনাথ ও তারাপোরে দেন ক্রিকেট-দীক্ষা সঙ্গী হলো জীবনে তাঁর তাদের সে শিক্ষা। কর্নাটকের হয়ে তিনি ঘরোয়া খেলা খেলে নির্বাচকের সামনে প্রতিভা ধরেন মেলে। ওয়ানডের জাতীয়দলে পেলেন তিনি ডাক কিন্তু যেন কোথায় একটা থেকেই গেল ফাঁক। শুরুটা তাঁর হলোনা ভাল শ্রীলঙ্কার সাথে বাড়ালেন সময় আরও নিজের কসরতে। ইংল্যান্ডে ঘটল তাঁর টেস্ট-অভিষেক এমন খেলা খেললেন যে পেলনা কেউ ঠেক। লর্ডস মাতিয়ে দিলেন তিনি দুর্দান্ত খেলে আউট হয়ে ফ...

Comments
Post a Comment