Skip to main content

কবিতা ।। সূর্যমুখী তুমি ।। কাকলী দেব

সূর্যমুখী তুমি

কাকলী দেব


সবাই আছে পথের পাশে, তুমিই কেবল রাজপ্রাসাদে !
কতকালের শিশির জমেছে তোমার বুকে ,
হাজার হাজার বছর আগের সেই ঠান্ডা হাওয়া 
ছুঁয়ে গেছে তোমার আত্মাকে !
তুমি ধরে রাখতে পেরেছ, সে নির্মল বাতাস !
যত্ন করে বুকের ভেতর, ঝিনুকের মত পরম আদরে।
তাই আজ, সমস্ত জঞ্জালের ভেতর  ফুটেছ তুমি, 
পদ্মপলাশ চোখ মেলেছ,  আবার এসেছ ফিরে।
তোমার চারপাশ ঘিরেছ স্বর্গীয় সেই অনুভবে 
যার নাম দিয়েছ, 'ভালবাসা'।
যে মাটির টানে , যে কৃষকের সন্ধানে এসেছিলে __
তারা তোমায় ফোটালো এমন করে !
কত শত বাতাস আসে, শূণ্য হাতে 
 সঠিক জমি আর কৃষকের অভাবে তারা  
র্জীণতায় শুকিয়ে মরে যেতে থাকে।

---------------------

     




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই