Skip to main content

পরে ।। হাইকু ।। হারান চন্দ্র মিস্ত্রী


হাইকু

হারান চন্দ্র মিস্ত্রী    

আমার প্রিয়া 
অন্তরে ধরে রেখে
সোহাগ করে।     
          
২ 
চন্দ্রকিরণ  
রুপোলী ছোঁয়া দিয়ে  
স্বপ্ন দেখায়।    
      
কাক ডাকছে,  
দুপুরে খাঁ খাঁ রোদ,  
জল চাইছে।    
        
সন্ধ্যা নামল।  
গৃহবধূ দীপ জ্বালে  
ঘোমটা টেনে।

৫   
দৃঢ় মানুষ।
বুদ্ধি মজুত আছে।  
স্নেহে বিপথে।    
       
রূপ যৌবন 
দুটোই ক্ষণস্থায়ী। 
গুণ অব্যয়।   
      
বিজলী বাতি 
পূর্ণিমার চাঁদকে
ম্লান করেছে।     

তুমি অতীত। 
কিন্তু স্মৃতিমেদুর - 
ব্যর্থ জীবনে।     
______________

 
হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ,
পিন নং-743337

Comments

Post a Comment

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই