Skip to main content

ছড়া ।। এক মুঠো রোদ্দুর ।। গোপা সোম

 


এক মুঠো রোদ্দুর

গোপা সোম


এক মুঠো রোদ্দুরের ঢের আছে দাম, 
ক'দিন ধরে যখন, বৃষ্টি অবিরাম।   
নিম্নচাপএ যখন, সবাই জেরবার, 
এক মুঠো রোদ্দুরের অপেক্ষা সবার।
এক মুঠো রোদ যদি, মেখে নেয়া যায়,
দেহ-মনে সতেজতা আসে যেন তায়।
এক মুঠো রোদ্দুরের আলতো সে পরশ, 
বিষাদ কাটিয়ে মনে জাগায় হরষ। 
কার্ণিশেই বসে থাকা ভিজে কাক-পাখি, 
এক মুঠো রোদ্দুরেই মেলে দুটি আঁখি। 
ডানা ভিজে গেলে তারা বড় অসহায়,
এক মুঠো রোদ সব যাতনা ভোলায়।
এক মুঠো রোদ্দুরেতে হরিৎ মাঠ-ঘাট,
আলো-আঁধারির খেলা, হয় জমজমাট। 
বন্দী দশাতেই কাটে যাদের জীবন, 
এক মুঠো রোদ যেন নিছক স্বপন।
শয্যাশায়ী রোগীগৃহ বা আঁতুড় ঘর
এক মুঠো রোদ্দুরের ঢের যে কদর। 
বরিষণ শেষ হলে খানিক রোদ্দুর,
পাবার তরে কারোর সয় না সবুর।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই