Skip to main content

কবিতা ।। জীবন যে রকম ।। বিজয়কৃষ্ণ রায়


জীবন যে রকম

বিজয়কৃষ্ণ রায়


কেউ শোনে না আমার কথা
কেউ বোঝে না হায়
আমার দিকে একটি বারও
কেউ ফিরে না চায় ৷
খিদের জ্বালায় কেঁদে কেঁদেই
যখন মাথা কুটি
দেয় না তো কেউ কাছে এসে
একটি পোড়া রুটি ৷
রুক্ষ কেশে মলিন বেশে
থাকি পথের পাশে
জানিনে হায় সবাই কেন
আমায় দেখে হাসে ৷
বিশ্ব যখন ঘুমিয়ে পড়ে
ঘন আঁধার রাতে
একলা তখন জেগে থাকি
শুয়েই ফুটপাতে ৷
জীবন বীণার সা-রে-গা-মা
করুণ সুরে বাজে
সুখের প্রদীপ জ্বলবে কবে
আপন হিয়ার মাঝে ?
______________________
 
 

বিজয়কৃষ্ণ রায়
গ্রাম  -  নতুনপল্লী,
ডাক -  মছলন্দপুর,
জেলা- উত্তর ২৪ পরগনা
সূচক - ৭৪৩২৮৯

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই