Skip to main content

সোনালী সকাল ।। অঙ্কিতা পাল

সোনালী সকাল 

অঙ্কিতা পাল


সূর্য উঠিতেছে,
পাহাড়ের ফাঁক দিয়া।
গায়ে তার
চকচকে রেখা।
পাখিরা সকালে,
করিতেছে গান।
বসিয়া রয়েছে
গাছের ডালে।
বহিতেছে বাতাস,
ধরে নির্ঝর।
মেয়েটি বসিয়া
গাছের তলে।
ফোলা চুল তারি
উড়িতেছে খালি।
গাছের পাতা ঝরিয়া,
পড়িতেছে তাহার অঙ্গে।
পাপিয়া শরীর,
স্নিগ্ধ সমীর।
শূন্য হৃদয়
ছায়া সুনিবির।
সুনীল আকাশ,
সোনালী সূর্য।
হৃদয়ের স্পর্শে
ছুইয়া যায়।

 
==========
 
অঙ্কিতা পাল
ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা


 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই