Skip to main content

কবিতা ।। দুই নারী ।। রানু বর্মণ

 

দুই নারী

 রানু বর্মণ


 সৃষ্টির বুকে জন্মেছিল দুই নারী
 অনন্তের সজ্জা তল ছাড়ি
 একজন ভালোবাসা—
 অপরজন ঘৃণা নামে জানি ।

একজন প্রকৃতিকে বেঁধেছে
 প্রেম মায়া মমতার সুদ‌ঢ় বন্ধনে,
 হৃদয়ে আলিঙ্গনে—
 প্রেমের প্রাপ্তি পূর্ণতায় 
না পাওয়ারা মিশেছে শূন্যতায় ।
বসন্তের পুষ্পিত কাননে
ফাল্গুনের মুক্ত যৌবনের বনে—
বিশ্বের কামনা দেউলে নিভৃত রাতে
সৃষ্টির রূপ রস সৌন্দর্যের সাথে ,
ভালোবাসা করেছে অধিষ্ঠান 
মানবতার বন্ধনে করেছে হৃদয় দান।

 অপরজন হিংসা ক্রোধ লালসার আগুনে 
মানবতা প্রেম হৃদ্যতা যৌবন ফাগুনে —
 জ্বলে পুড়ে শেষ হয়েছে প্রাণ 
ছারেখারে গেছে সৃষ্টির অপূর্ব দান ।
ঘৃনার অনল পাত্রে কপটতার গরল করেছে পান,
নিভে গেছে শত হৃদয়ের কলতান।
বিষোদগারে ভালোবাসা হয়েছে বিবর্ণ
ধূসর মরুতে জীবন বেলা অবসন্ন,
জীবন মৃত্যুর সঙ্গমতীর্থতীরে 
ঘৃণার পুড়েছে ধীরে—
অশ্রুসিক্ত জীবন ও নীরে।।
 
=====================

রানু বর্মণ, বেগম পুর কলোনী, দঃ২৪ পরগণা পশ্চিমবঙ্গ 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই