Skip to main content

ছড়া ।। শীতের দিনে ।। মেশকাতুন নাহার 

শীতের দিনে

মেশকাতুন নাহার 


হিমেল হাওয়া জানান দিলো
এলো বুঝি শীত, 
শুকনো পাতার মর্মর ধ্বনি 
গাইছে পৌষের গীত।

এমন দিনে ছেলেমেয়ে 
গ্রামের বাড়ি যায়,
পিঠা,পায়েস,নানান খাবার 
মজা করে খায়।

খেজুরের রস দেখলে পরে 
জিভে আসে জল,
খেতে বসে সঙ্গী নিয়ে 
বেঁধে একটা দল।

ভাপা পিঠা গরম গরম 
আহা! কি যে স্বাদ, 
কাঁথা কম্বল তখন কি আর
হতে পারে বাঁধ?

সন্ধ্যা বেলায় চায়ের আসর 
সাথে আরও গ্রীল,
রাতে হাঁসের মাংস হলে 
ভরে পুরো দিল।
 
===============
 
মেশকাতুন নাহার
প্রভাষক সমাজকর্ম 
চাঁদপুর।।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই