Skip to main content

কবিতা ।। বাংলা ভাষা ।। শুভাশিস দাশ





কৃষ্ণচূড়া পলাশ রাঙা
ফাগুনে দিন এলে
বাংলা ভাষার বর্ণমালা
বিশ্বে মাথা তোলে।
 
এই ভাষারই জন্য কত
প্রাণ গিয়েছে চলে
বুক ফেটে যায় বাংলা মায়ের
তাইতো একুশ এলে ।
 
গর্ব তবু বাংলা ভাষার
গর্ব বাংলা মায়ের
বুকের রক্ত যায়নি বৃথা
আমার শহীদ ভায়ের।
 
============== 


 
শুভাশিস দাশ
দিনহাটা
মো 9932966949

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই