Skip to main content

কবিতা ।। আমার মাতৃভাষা বাংলা ।। সুবীর ঘোষ



আমার মাতৃভাষা বাংলা

       

 সুবীর ঘোষ

 

 

প্রথম যখন ভাষা উঠল আমার দুটি নরম ঠোঁটে

সেই থেকে তার সঙ্গে আমার শহীদ জীবন বৃন্তে ফোটে ।

 

ঘর সংসার শিশুর কান্না অসাবধানী প্রেম মহরৎ

আমার ভাষা শেখায় যত্নে শালীনতার সব সহবৎ ।

 

কারখানাতে যন্ত্র ঘোরে একঘেয়েমি ছন্দে তালে

তার মধ্যেও আমি জড়াই আমার ভাষার মুক্তিজালে ।

 

নদীর বুকে নৌকো যখন উড়তে থাকে হাওয়ায় হাওয়ায়

আমি আমার মাতৃভাষার স্পর্শ দেখি সেই সে যাওয়ায় ।

 

 

 

 

সুবীর ঘোষ

৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট

গ্রুপ হাউসিং , বিধাননগর

দুর্গাপুর—৭১৩২১২

চলভাষ—৯৯৩২৬৪০৯৪৯

 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই