জন্মেছি মায়ের কোলে-
প্রথম 'মা' বলে ডেকেছি নবপ্রভাতে
প্রথম মধুর আওয়াজ মায়ের ভাষায়
মাতৃভাষায়
মনের মাঝে অনুরণন হয় সবসময়
রক্তে রাঙানো নদীর জলে আল্পনা
আঁকা হয়
হৃদয়ে ধ্বনিত হয় আমার সব আশা
প্রাণের ভাষা
আ মরি বাংলা ভাষা, বাঁচার প্রত্যাশা
মাতৃভাষা জড়িয়েই আমার সব
ভালোবাসা
======================


Comments
Post a Comment