কবিতা ।। একুশ এলে ।। ক্ষুদিরাম নস্কর
স্বৈরাচারী যত শাসক
ইতিহাসে কেউ পারেনি।
আন্দোলন তো জনজোয়ার,
তাহার কাছে কে হারেনি ?
রক্ত দিয়ে কিনতে হল
বাংলা মায়ের বর্ণমালা।
কেউ ভুলিনি ,একুশ এলেই--
উথলে ওঠে বুকের জ্বালা।
================
ক্ষুদিরাম নস্কর
সোনারপুর
দক্ষিণ 24 পরগনা
ফোন--9748303909
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
Comments
Post a Comment