Skip to main content

প্রিয় লেখক : তিলোত্তমা মজুমদার ।। সুদীপ পাঠক



 

তিলোত্তমার কথাসাহিত্য : অবদমিত মানবসত্ত্বার বিস্ফোরণ

সুদীপ পাঠক  



র্তমান সময়ে বাংলা সাহিত্যে এই প্রজন্মের লেখকদের মধ্যে তিলোত্তমা মজুমদার একজন উল্লেখযোগ্য ও অন্যতম প্রধান গদ্যশিল্পী । নতুন ধারার গল্প রচনার ক্ষেত্রে তাঁর কলম এক উজ্জ্বল আবিষ্কার । 
তাঁর জন্ম ১৯৬৬ সালে উত্তরবঙ্গে । কালকিনি চা বাগানের ইউনিয়ন একাডেমি থেকে স্কুলের পড়াশোনার পাঠ সাঙ্গ করে চলে আসেন কলকাতায় । ১৯৮৫ সালে স্কটিশ চার্চ কলেজে শুরু হয় ছাত্রাবস্থার দ্বিতীয় পর্ব স্নাতক স্তরের পাঠক্রমের মধ্য দিয়ে । লেখালিখির সূচনা ১৯৯৩ সালে । পরিবারের সদস্যরা অনেকেই সাহিত্যানুরাগী । বিশেষ ভাবে অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন তাঁর দাদা । 
পেশাগত পরিচয় : পুস্তক সম্পাদক । পূর্ব ভারতের সর্বাধিক জনপ্রিয় ও বৃহৎ প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্সে এই কাজে যুক্ত আছেন । সঙ্গীত ও ভ্রমণকে ভালোবেসে চলেছে জীবনযাপন । 
ইতিমধ্যেই পেয়েছেন একাধিক পুরস্কার । উল্লেখ্য : ' বসুধারা ' উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার এবং ' একতারা ' উপন্যাসের জন্য ডেটল - আনন্দ বাজার পত্রিকা শ্রেষ্ঠ শারদ অর্ঘ্য ইত্যাদি । তালিকায় রয়েছে ভাগলপুর শরৎস্মৃতি পুরস্কার ও শৈলজানন্দ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার । 

২০১২ সালের এপ্রিলে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে পঞ্চাশটি গল্পের সংকলন যা তিনি উৎসর্গ করেছেন যথাক্রমে : জননী , দুইকাকি , ছোটমামি ও শাশুড়িমাকে । মধ্যচল্লিশ অতিক্রম করে স্মরণ করতে ভোলেননি সেই সব নারীদের যাঁদের কাছে হয়তো তিনি আজীবন কৃতজ্ঞতাপাশে আবদ্ধ , কিম্বা যাঁদের প্রভাব তাঁর জীবনে সুদূর প্রসারী । গল্প সংকলনটিতে তিলোত্তমা এই রকম অসংখ্য অনাম্নি অঙ্গনার জীবন কথা সূচীশিল্পীর দক্ষতায় বুনন করেছেন । এ এক অলৌক সমাপতন বৈকি ! 

আখ্যান কাহিনীর কেন্দ্রীয় ও পার্শ্ব  চরিত্রের সন্ধানে লেখক মূলত মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবার ও সমাজকে বেছে নিয়েছেন । তবে পুরোপুরি উচ্চবিত্ত চরিত্রদের স্পর্শ না করে এড়িয়ে গেছেন তাও নয়। কখনো সখনো ব্যতিক্রমী হয়ে সমাজের ওপরতলার মানুষদের সুখের অসুখের আলেখ্য লিপিবদ্ধ হয়েছে তাঁর কলমে । তবে সর্ব ক্ষেত্রে যে বিষয়গুলি সাধারণ (কমন) তা হলো : অবদমন , অবমাননা , নিপীড়ন , নিষ্পেষণ , বিকৃত যৌনবাসনা , যৌন ও মানসিক নির্যাতন , পারিবারিক হিংসা ও কলহ এবং এই সব কিছু থেকে উদ্ভুত ক্ষোভ , বিকার , প্রতিহিংসাপরায়নতা ইত্যাদি । যার ফলে অনেক সময় চরিত্রগুলির ভয়ঙ্কর ও বিভৎস পরিণতি ঘটে । তবে শুধুমাত্র নারী নয় ক্ষেত্র বিশেষে পুরুষের জীবনের মর্মন্তুদ , করুণ ও দুঃসহ যন্ত্রণাময় ছবি আঁকতে কার্পণ্য করেননি তিনি । একজন নির্মহ সমাজবিজ্ঞানীর অন্তরদৃষ্টি নিয়ে লেখক পরিস্থিতির স্বীকার  মানুষের অসহায়তা ব্যবচ্ছেদ করে পাঠকের সামনে তুলে ধরেছেন । আলোচ্য নিবন্ধে উপরোক্ত সংকলন থেকে দুইটি গল্প বেছে নিয়ে লিঙ্গ চেতনা ও লিঙ্গ বৈষম্যের নিরিখে তুল্যমূল্য বিচারে বিশ্লেষণ করে দেখা যেতে পারে ।   

গল্প : এক 

ননদ বৌদির রান্নাঘর 

মিনতি ও ককলি দুই স্বামী পরিত্যক্তা , স্বামী বিচ্ছিন্না নারী , যাদের পারস্পরিক সম্পর্ক শুধুমাত্র ননদ-ভাজের নয় , সাপে নেউলেও বটে । ভোরের আলো ফোটা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত এদের ঝগড়ার চোটে উঠোনে কাক-চিল বসা দায় । কাকলির স্বামী বিজয় দাস কাজ খোঁজার নাম করে বম্বে গিয়ে নিরুদ্দেশ হয়েছে আর মিনতির স্বামী বলরাম অন্যত্র সংসার পেতেছে । পাড়ার উঠতি মস্তান খোকন , যে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আর বেশিদূর এগোয়নি । সঠিক সময়ে দল বদল করার দূরদর্শিতা দেখিয়ে নেতাদের বিশেষ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । ফলে তার গ্রীল কারখানার ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে এবং সে এলাকায় গ্রীল খোকন নামে সমধিক পরিচিতি লাভ করেছে । সেই কারখানারই পিছনের দেওয়ালে এক চিলতে ঘর আর উঠন নিয়ে দুই মহিলার বসত । খোকনের পরামর্শে ও বদান্যতায় কাকলি তার গলার একফালি সরু সোনার হার পুঁজি হিসেবে তুলে দেয় তার হাতে ও শুরু করে হোম ডেলিভারীর ব্যবসা । মিনতি বাজার করে আনে , কাকলি রান্না করে এবং কেরিয়ারে ভরে দেয় । মিনতি পুনরায় সেই খাবার পৌঁছে দেয় বাড়ী বাড়ী । এই ভাবেই দিনগতি পাপক্ষয় চিলতে থাকে তাদের । নেহাৎ প্রয়োজনের তাগিদে একত্রে বসবাস , নইলে একে অপরের চক্ষুশূল । পাড়ার মোড়ে ফুটপাতের ওপর অচল ঠেলাগাড়িতে অভয় নাথের চায়ের দোকান । মিনতি দিনের অধিকাংশ সময়ই সেখানে আড্ডা জমায় । তাই  নিয়ে কাকলি যথেচ্ছ কটূক্তি করতে কসুর করে না । মিনতি অবশ্য সে সব গায়ে মাখে না । উল্টে সেও অশ্রাব্য গালিগালাজের বন্যা বইয়ে দেয় । পাড়ায় থাকেন অকৃতদ্বার বিমলেন্দুবাবু যিনি পেটরোগা মানুষ । কাকলি তাঁর জন্য যত্ন করে স্পেশাল রান্না করে । মিনতির মনে সন্দেহ দেখা দেয় , তবে কি কাকলি ঐ লোকটার প্রতি অনুরক্ত ? আজ সেই বিমলেন্দুর কাছ থেকেই মিনতি জানতে পারে বোম্বাইতে বম্ব ব্লাস্ট হয়েছে , প্রচুর মানুষ মারা গেছে । সেই হতাহতের তালিকায় নাম রয়েছে বিজয় দাস অর্থাৎ তার দাদার । মিনতি আঁতকে ওঠে , কি সর্বনাশ ! পরক্ষণেই সে সিদ্ধান্ত নেয় এই দুঃসংবাদ সে সম্পূর্ণ গোপন রেখে দেবে তার বৌদির কাছে । 
স্বামী পরিত্যক্তা মিনতি নিজের চেহারার কারণে বরাবর হিনমন্যতায় ভোগে । তার স্বাগতক্তির ধরন এই রকম : 
" আমি সোদোর বনের গাঁয়ের মেয়ে । তা সেখানে কে কবে ফিটফর্সা দেখেছে শুনি ? তা বাদে বাকি সব কিছুই তো আমার মেয়েমানুষের মতন । " 
অর্থাৎ শরীর , সরাসরি শরীর কেন্দ্রীক চিন্তাভাবনা প্রভাবিত করে সমাজের অন্তেবাসী এই অনগ্রসর শ্রেণীর নারীর মস্তিষ্ককে । সে যখন ঐ ভয়ঙ্কর সংবাদের মুখোমুখি হয় তার বোধ অন্য পথে পা বাড়ায় ।
" দাদা আবার বিয়ে করেছিল ! ওই জন্যি ঘরে আসত নাকো । কেন ? বউদির কী নেই ? আর পাঁচটা মেয়েমানুষের থেকে কম কীসে ? দাঁত ও উঁচু নয় । দাদা মরেচে । আগেই কি মরেনি ? বউদিকে বলব নি । যদি অন্য কোনও ভাবে জানে ? জানুক ! দেকা যাবে ! বলবনি ! " 

বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘন হয়ে আসে । রাতের রান্নার জোগাড় নিয়ে মিনতি এখনো ফেরেনি । কিকলি বিরক্তি চেপে রেখে প্রদীপ জ্বালায় , শাঁখ বজায় , গলবস্ত্র হয়ে প্রণাম করে । এমন সময় শ্যামল নামের যুবক এসে হাজির হয় এবং ভগ্নদূতের মতন খবর দেয় মিনতির স্বামী বলরাম গতকাল রাত্রে মারা গেছে । কাকলি পত্রপাঠ শ্যামলকে বিদায় করে এবং তৎক্ষণাৎ মিনতির কাছে এই সংবাদ গোপন রাখার সিদ্ধান্ত নেয় মনে মনে । সে ভাবতে লাগলো 
" বেধবা ! ও ধরা দশটা সোয়ামি মরলেও কেউ বেধবা হয় না তো মিনু । ও জন্মবেধবা । স্বামী নেয় না , ও - ও নোয়া শাঁখা খুলে ফেলেচে । বেশ করেচে । ওকে বলবই না । ব্যস্ত করে লাভ কী ? যদি পরে জানতে পারে ? দেকা যাবে তখন । " 
তার ভাবনায় আরো যুক্ত হয় 
" অভয় নাথের সঙ্গে মিনুর ভাব আচে । আচে তো আচে । মেয়েমানুষ হয়ে জন্মেছে । অন্তত শরীলের জন্যও তো একটা বেটাছেলে লাগে । " 

বেশ কিছুটা সময় পার করে মিনতি মুরগীর মাংস নিয়ে ঘরে ঢুকতেই দেখে মালতীর মুখ গম্ভীর হয়ে আছে । সে চিন্তান্বিত হয়ে পড়ে " বউদির মুখটা কালো কেনো ? আমার দিকে তাকাচ্চে না । কেউ কিচু বলল ? না । শুনলে তো কাঁদত । এখনও শাঁকা সিঁদুর পরে ! পরুক । যে মরে চে সে কাকলির স্বামী নয় । আচ্ছা স্বামী ছাড়া তো দিব্যি ভাল থাকা ! এই সাত আট বছর মন্দ কী গেল ! ও বিমলেন্দু বাবুর জন্য একনও রোজ কেমন যত্ন করে খাবার নিয়ে যায় । ভালবাসে বোধহয় । মানুষটা ভালই তো ! চালচলন ভাল । " 

অর্থাৎ এই অশিক্ষিতা প্রান্তিক দুই নারীর অন্তর্লীন মনোজগতের গতিপ্রকৃতি অনুসন্ধান করলে কিছু চমকপ্রদ তথ্য সামনে উঠে আসে যা কিনা শহুরে শিক্ষিত মননশীলতার ভীতকে কাঁপিয়ে দেয় ও চরম বিস্ময়ের অভিঘাত সৃষ্টি করে । প্রথমতঃ একটা ক্রাইসিস বা সংকট দুইজনকে শত্রুতা দূরে সরিয়ে রেখে সংবেদনশীল , সহানুভূতিশীল ও সমব্যথী হয়ে ওঠার শিক্ষা দেয় । একে অপরের পরিপূরক ও বন্ধুর জায়গাটি গ্রহণ করতে ইচ্ছুক তারা । এবং এই সব কিছু হয় যেনো নিজেদের অজান্তে । 
দ্বিতীয়তঃ নোয়া , শাঁখা , সিঁদুর এই সব ধব্য চিহ্ন তাদের কাছে নেহাৎ দেখনদারি ছাড়া আর কিছুই নয় সেটা উপলব্ধি করে । সমস্ত সামাজিক ও লৌকিকতার বন্ধন বা শৃঙ্খল এক লহমায় হাস্যকর হয়ে যায় । এতকাল তারা আক্ষরিক অর্থে অথবা মনে মনে যা বয়ে বেড়াচ্ছে তা যে কতোখানি ঠুনকো , মূল্যহীন ও অর্থহীন তা প্রমাণ হতে খুব বেশি সময় লাগে না । 
তৃতীয়তঃ নারী হলো ভোগ্যপণ্য , পুরুষ ইচ্ছেমতো তার শরীর ভোগ করতে পারে । কখনো বিবাহ নামক সামাজিক প্রতিষ্ঠানের আড়ালে সুবিধা জনক অবস্থানে থেকে । আবার কখনো সরাসরি পয়সার বিনিময় ক্রয় করে । চিরাচরিত এই ধ্যানধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজস্ব নিয়মে জীবন গড়ে নেয় কাকলি ও মিনতি । শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করতে ইচ্ছেমত পুরুষসঙ্গ তারাও করতে পারে পছন্দের পুরুষকে নিয়ে । তাদের কাছে পুরুষ শেষ পর্যন্ত স্পার্ম ব্যাংক ছাড়া আর কিছুই নয় । চতুর্থতঃ প্রাত্যহিক জীবনসংগ্রাম ও অর্থনৈতিক স্বনির্ভরতা পুরুষের উপস্থিতির গুরুত্ব ক্রমশ হ্রাস করে দেয় । লিঙ্গ বৈষম্যের শিকার নির্যাতিতা মেয়ে দুটি ধীরে ধীরে অকুতভয় হয়ে ওঠে । সেই সাহস তারা সঞ্চয় করে নিজের ভিতর থেকে ।  

অধিক রাত্রে খেতে বসে ননদ ভাজে । পাবদা , কাতলা , চিকেন সস্নেহে ভাগাভাগি করে খায় । মিনুর আব্দার রক্ষার্থে কাকলি সাইন বোর্ড টাঙাবার প্রস্তাব মেনে নেয় । তাদের জয়েন্ট ভেঞ্চারের নাম হবে : ননদ বৌদির রান্নাঘর । সেই নামটি আবার মিনুর প্রিয় মানুষ অভয়নাথের দেওয়া । কাকলির তাতেও কোন আপত্তি নেই । লেখক পরিসমাপ্তির দিকে এগিয়েছেন এই ভাবে 
" কাকলি মিনতিকে একহাতে জড়ায় । মিনতি কাছে সরে আসে । আদুরে গলায় বলে ... । " 
তারপর 
" ঘুমে কথা জড়িয়ে এল । সাইন বোর্ডে মাথা রেখে নিবিড় ঘুম । ঘরে মশলা অনাজপাতি গ্যাস ও মেয়েলি বাস , তার সঙ্গে , যে জুঁই ফুল ফুটবে উঠোনে তার গন্ধ জড়ানো । " 
পারস্পরিক বিশ্বাস , আস্থা , নির্ভরতা ও আগামীদিনের স্বপ্নে বিভোর এক নিটোল ছবি পরিস্ফুট হয় । 


গল্প : দুই

তবলিয়া

কাহিনীর প্রটাগনিস্ট মণি । পোষাকি নাম মণিময় ঘোষাল বয়েস পয়ত্রিশ বছর । পেশায় তবলা বাদক । গঞ্জশহর দেশবন্ধু নগরের স্বনাম ধন্য ও গণ্যমান্য ব্যক্তি উকিল উমেশ ঘোষালের একমাত্র পুত্র । যথারীতি বাবা চেয়েছিলেন ছেলে ডাক্তার , ইঞ্জনিয়ার , উকিল কিম্বা উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা হবে । কিন্তু মনির মা ঘোষাল গিন্নি গান বাজনা ভালো বাসতেন । তিনিই শিশু বয়সে মণির হাতে তবলা ধরিয়ে দেন । সেই থেকে মণি ধাঁই ধপাধপ তবলায় চাঁটি মেরে চলেছে । তার রাগ অভিমান আনন্দ খুশী সমস্ত অনুভূতির প্রকাশ ঘটে একমাত্র তবলার মাধ্যমে । সে নিজের উদ্যোগে উস্তাদ আল্লারাখা খাঁ সাহেবের ছবি সংগ্রহ করে নিজের ঘরে টাঙিয়ে রেখেছে । ছেলেকে তবলা শেখানোর অপরাধে মণির বাবা উমেশবাবু নিজের স্ত্রীকে দু'বেলা শত মুখে গালি পাড়তেন । তবে মণির মাকে বেশীদিন সে সব সহ্য করতে হয়নি । মণির যখন সতেরো বছর বয়েস তখন তিনি পরলোক গমন করেন । ছেলের মতিগতি বুঝে উকিলবাবু উপলব্ধি করেন তাঁকে অধিক অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে । না হলে ভবিষ্যতে সন্তানের কপালে অশেষ দুর্গতি লেখা আছে । তিনি তাই করেন । ব্যাঙ্কে ভালো পয়সাকড়ি রেখে দশ বছর আগে স্বর্গে গেছেন । 

মা ও বাবার মৃত্যুর মাঝে সময়ের বড় ব্যবধান আছে । কালক্রমে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বটে কিন্তু কোথাও চাকরির চেষ্টা করেনি । তাই বলে সে বাউন্ডুলে কিম্বা নেশাখোর হয়ে যায়নি । পৈতৃক সম্পত্তি ভোগ ও বাপের জমানো টাকায় ফুর্তি করে দিন কাটানোর কথা সে ভাবে না । সে তবলা বাজানোকেই রোজগারে সাধন করে নিয়েছে । সঙ্গীতচর্চা করে যে সব মেয়েরা তাদের বাড়ীতে গিয়ে সঙ্গত করে এবং শহরের গানের স্কুলে বাজায় । 

লেখক এক চমকপ্রদ ঘটনার উল্লেখ করেছেন । 
" একবার তো রীতিমতো হৈচৈ পড়ে গেল । শহরের নাম করা ক্লাব 
'জাগরণী'র বার্ষিক জলসা । মান্না দে এসেছেন গাইতে । রাত্রে হুলুস্থুল । শিল্পীর সঙ্গতদার হঠাৎ অসুস্থ । মঞ্চে উঠে বাজাবার অবস্থা নেই তাঁর । শহরে কি আর তবলচি নেই ? 
ছেলেরা মণিকে ধরল । মণি একগাল হেসে বলল , 
'এ তো আমার পরম সৌভাগ্য ।' 
ছেলেরা বলল 'তোমার ভয় করছে না ?' 
' মোটেও না ।' মনে মনে উস্তাদ আল্লারাখার ছবি স্মরণ করে উঠে পড়ল মঞ্চে ! জান লড়িয়ে দিল । অনুষ্ঠানের শেষে মান্না দে মহাশয়কে প্রণাম করলে তিনি মণিকে বুকে জড়িয়ে ধরলেন । পরের দিন সেই ছবি শহরের নিজস্ব ট্যাবলয়েড 
'নির্ভীক' এর প্রথম পাতায় বেরোলো । মণি তার এক খানা ভালো প্রিন্ট সংগ্রহ করে বাঁধিয়ে রাখলো ঘরের দেওয়ালে । 
এই ঘটনার পর মণির ছাত্র সংখ্যা বেড়েছে । 'জাগরণী'র বার্ষিক অনুষ্ঠানে তবলা লহরা শোনাবার একটি সুযোগ সে পেয়ে থাকে । সব মিলিয়ে তার যা রোজগার , হেসেখেলে চলে যায় । খরচই বা কী ? পরে সুতির পাজামা আর খদ্দরের পাঞ্জাবি । পায়ে সাধারণ চটি । মাঝারি গড়ন । কালো গায়ের রং । উল্টে আঁচড়ানো চুল । নাক চোখ ভালোই । একেবারে গড়পড়তা বঙ্গ যুবা । " 

মোটের ওপর এই হল মণিময় ঘোষালের পরিচয় । কিন্তু বিয়ের বাজারে তার তেমন দর নেই । কারণ এলিজিবল ব্যাচেলর বলতে যা বোঝায় মণি তো আর ঠিক তা নয় । ভালো মানুষ আর ভালো পাত্র এই দুই কি এক জিনিস হলো ? শহরগঞ্জে তবলচির ভাব মূর্তি তেমন উজ্জ্বল নয় । লোকে মনে করে কেবল অকম্মার ধাড়িরাই তবলা বাজিয়ে থাকে । তবুও এতো কিছুর পরেও তার জন্য বিয়ের সম্বন্ধ এলো । সে নিজের সম্পর্কে যতই উদাসীন হোক না কেনো তার ভদ্র সংযত স্বভাব যা কিনা দুর্বলতার নামান্তর মাত্র সে সম্পর্কে প্রতিবেশীরা যথেষ্ঠ ওয়াকিবহাল তার প্রমাণ পাওয়া গেলো । পাড়াতুত পিসি খেটুর মা যখন মণির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এলো তখন সে বলে ভনিতা না করে সরাসরি বলতে কার হয়ে ঘটকালি করা হচ্ছে ? খেটুর মা হলো বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি । জানা যায় পাত্রী হলো তারক চক্রবর্তীর মেয়ে রূপালি । এবার সেই পাত্রী সম্পর্কে কিছু জরুরী তথ্য জেনে নেওয়া যাক । বাজারের পাশে তারক চক্রবর্তীর চায়ের দোকান । কায়ক্লেশে সংসার চলে । গামলা গামলা চা বানিয়ে চেহারা শুকিয়ে গেছে । তা সত্বেও বাড়তি রোজগারের আশায় পুরুত বামুনের কাজও করতে হয় । তবে সে সব বড়সড় কিছু নয় । গৃহস্থ বাড়ীতে ছোটখাটো পূজা অর্চনা । তাঁর স্ত্রী দীপালীর মতে "নেহাত পৈতৃক ভিটেখান ছিল । নইলে পেটে গামছা বেঁধে থাকতে হতো গো ।" এঁদেরই একমাত্র সন্তান রূপালি । তিনবারের চেষ্টাতেও উচ্চমাধ্যমিকের গণ্ডি টপকাতে পারেনি । স্কুলের পরীক্ষাতেও আগে একাধিকবার হোঁচট খেয়েছে । ফলে এখন তার বয়েস তেইশ বছর । যদিও তার মা সেটা উনিশের ঘরে আটকে রাখতে মরিয়া চেষ্টা করেন । গুণের মধ্যে  রূপালি রূপবতী কন্যা । এই কথাটা সে নিজে বুঝেছে অতি অল্প বয়েসেই । বারো বছর বয়েস থেকে আজ পর্যন্ত সে বহু জনের সঙ্গে প্রেম করেছে । এখন তার একাধিক ছেলে বন্ধু রয়েছে । যিনি সম্বন্ধ করেছেন সেই খেটুর মায়ের কথায় "এই যে গেল শীতে ফাংশন হল , ঊষা থুপথুপ এল গাইতে ... দেখি রুপুলি গাদাগুচ্ছের ছেলেপুলের সঙ্গে বসে টুইটুই সিটি মারছে । এক সময় দেখি , কোমর দুলিয়ে নাচতেও লাগলো ।" এ থেকে রূপালির স্বভাব , রুচি বোধবুদ্ধি সম্পর্কে একটা আন্দাজ পাওয়া যায় । কিন্তু যখন বিয়ের কথা উঠলো তখন সে প্রথমে বেঁকে বসলো । কারণ হিন্দি সিনেমা দেখে তার মনে স্বপ্ন জেগেছিল তার বর হবে ম্যাচো হিরো সঞ্জয় দত্তের মতন । সে জায়গায় কিনা সাদামাটা নিঃশত্রু সদাহাস্যময় তবলচি মণি ঘোষাল ! ছিঃ । সে প্রবল আপত্তি তুলে ঘাড় গোঁজ করে বসে রইল । কিন্তু তারক চক্রবর্তী হাতে চাঁদ পেল । সারা গঞ্জে সন্ধান করে মণিময় সম্পর্কে কোনো নিন্দেমন্দর কথা শোনা যায় না । কচি কচি মেয়েদের সঙ্গে তবলা বজায় । কিন্তু কেউ কখনো বলেনি মণি তাদের দিকে কু নজরে দেখেছে । কত তরুণী মণির সঙ্গতে গান গেয়ে বিয়ের তরী পার করে দিলো । সব চাইতে বড় কথা মণির কোনো দাবিদাবা নেই । অন্য পাত্রদের যা কিনা আকাশ ছোঁয়া । দীপালি বোঝালেন "বাপে প্রচুর টাকা রেখে গেছে । অত বড় বাড়ীর একমাত্র অধিকারী । আমার মতো টেনেটুনে সংসার চালাতে হবে না । " 
অগত্যা রূপালি কনের সাজে সজ্জিত হলো । কিন্তু তার সব রাগ গিয়ে পড়লো মণির ওপর । কারণ মণি অসন্মত হলে তার বাবা অন্যত্র বিয়ের ব্যবস্থা করতো নিশ্চিত । মণি সেই পথ বন্ধ করে দিলো । লেখক বলেছেন "শুভ দৃষ্টির সময় মণি হাসি - হাসি মুখ করে পরম প্রেমিকের চোখে তাকিয়েই রইল রূপালির দিকে , রূপালি একবারও সে চোখে চোখ রাখলো না । ... ফুলশয্যার রাতে রূপালির বাঁ হাতের অনামিকায় যখন আংটি পরাচ্ছে মণি , তার গলা শুকিয়ে কাঠ , বুক কাঁপছে , সে কোনক্রমে বলল , রূ রূপালি , দেখো তো আ আংটিটা পছন্দ ? 
রূপালি মুখের সামনে তুড়ি বাজিয়ে লম্বা হাই তুলে বলল , " আদিখ্যেতা করো না তো ! শুতে দাও । আজ আবার ওসব করতে টরতে চেয়ো না । বড্ড ঘুম পাচ্ছে । 
মণি কাঠ হয়ে শুয়ে রইল সারা রাত । ভাল ঘুমোতে পারলো না । পাছে ঘুমের ঘোরে রূপালির গায়ে হাত লেগে যায় । পাছে সে ভেবে বসে , মণি ঘুমের ছলে সুযোগ নিচ্ছে ! ছি ছি ! সে শুয়ে শুয়ে রূপালির চন্দন পরা তাজা মিঠে মুখ খানি ভাবে । ভাবতে ভাবতে তার বুক টনটন করে ! মায়ের কথা মনে হয় । মা থাকলে কত খুশি হত ! " 

অর্থাৎ একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে দাম্পত্য জীবনের প্রথম দিন থেকে রূপালি তার স্বামীর আশাতীত নম্র ভদ্র সরল স্বভাবের সুযোগ নিয়ে যে রুক্ষ ব্যবহার শুরু করে তা এক প্রকার মানসিক নির্যাতনের নামান্তর । রূপালির ইচ্ছে ছিল উটি কিম্বা কুলুমানালিতে গিয়ে হানিমুন করে । কিন্তু মণি তাকে নিয়ে গেলো বেথুয়াডহরি । সঙ্গে তবলা , উদ্দেশ্য নির্জনে সাধনা করা ।  রূপালির কাছে পুরো ব্যাপারটা ন্যাকামো ছাড়া আর কিছুই নয় । রাতে মণি আদর করে গায়ে হাত বুলিয়ে দিলে সে খেঁকিয়ে ওঠে 
" যাও তো ! হাত নয় তো ! পোড়া কাঠ ! 
মধু চন্দ্রিমায় এক দিনও তারা মিলিত হয়নি । মণি রাগ করেনি । ভেবেছে , আহা ছেলেমানুষ ! ওর তো শখ থাকবেই ভাল ভাল জায়গা দেখবার ! " স্বামীকে যৌণ উপবাসী করে রাখার মধ্যে এক ধরনের মর্বিড সুখ অনুভব করতে থাকে সে । বাড়ী ফিরে মণির মনোযোগ আকর্ষণ করতে নতুন পন্থা অবলম্বন করে । কোনো প্রকারে বেগার ঠেলায় সংসারের কাজ সারে ও মুখ গোমড়া করে থাকে । মণি অধৈর্য হয়ে উঠে কারণ জানতে চায় । সে এই সুযোগটাই খুঁজছিল । ইনিয়ে বিনিয়ে বলে যে সাড়ম্বরে নিজের জন্মদিন পালন করতে চায় । সমস্ত বন্ধুদের নিমন্ত্রণ করতে চায় । মণি এক কথায় রাজি হয়ে যায় । রূপালি আরো এক ধাপ লাভের পসরা সাজিয়ে তুলল । দশ হাজার টাকার বেশী মূল্যের সোনা ও মুক্তোর দানার হার চেয়ে নিল । কিন্তু মা ও পাড়ার মাসি খেটুর মাকে বলল মণি নিজে থেকে দেইনি সে অনেক জোর করে আদায় করেছে । সে যাই হোক সন্ধ্যা বেলায় মহা সমারোহে জন্মদিনের পার্টি শুরু হল । অন্যান্য  আমন্ত্রিতদের সঙ্গে কমলেশ ও বাবুয়াও উপস্থিত ছিল । মণির বাবা বেঁচে থাকতে যারা এই বাড়ীতে পা রাখার সাহস করতো না তারাই এবার মাথায় চড়ে বসলো । মণি নিজের অজান্তে বংশ কৌলীন্য খুইয়ে বসলো । এর পর থেকে  রূপালির বন্ধুরা প্রায়শই বাড়ীতে আসতে লাগলো । বিশেষতঃ মণির অনুপস্থিতিতে কমলেশ ও বাবুয়া । মণি শিশুর ন্যায় সরল তাই হঠাৎ কোনো দিন দুপুরে বাড়ী ফিরে স্ত্রীকে আলুথালু অবস্থায় দেখে কিম্বা নিজের শয়নকক্ষে নিজের বিছানায় পরপুরুষকে দেখেও তার মনে কোনো সন্দেহ জাগেনি । সে ভেবেছিল তার স্ত্রী নিঃসঙ্গতা দূর করতে বুঝি বন্ধুর সঙ্গে গল্প করছে । তবে খেটুর মায়ের অভিজ্ঞ চোখে ধরা পড়লো সব । কথা কানে হেঁটে পৌঁছলো রূপালির মায়ের কাছে । তিনি জামাইকে ডেকে বললেন 
"বাবা স্ত্রীর কোল খালি রেখো না । এবার আমাদের নাতি নাতনী আসুক ।" রাত্রে স্ত্রীকে কাছে টেনে নিয়ে সেই প্রস্তাব দিতে সে ছিটকে দূরে সরে গিয়ে বলল " বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমাকে ফাঁসানোর মতলব না ?
মণি অবাক গলায় বলল , তুমি মা হতে চাও না ? 
বোকা বোকা কথা বোলো না । মা হতে সব মেয়েই চায় । তার আগে জীবনটা একটু ভোগ করবো না ? এখুনি আমায় কাঁথা কাচতে হবে ?" মণি কয়েক বার বৌকে কাছে টানার চেষ্টা করেছিল । উত্তর এলো এই রকম "পোড়া কাঠের আঙ্গুল দিয়ে  টেনো না । আমার লাগে । নিজে বুড়ো বয়সে বিয়ে করে আমার কচি শরীরটা ধামসাচ্ছ , তাতে শখ মিটছে না , আবার এক্ষুনি বাচ্চা চাই !" 
এর থেকে চরম অবমাননা ও লাঞ্ছনা একজন মানুষের জীবনে আর কি হতে পারে ? তবলিয়ার বৈবাহিক সম্পর্কের আরো কিছু অনভিপ্রেত দিক উদঘাটিত হতে বাকী ছিল । ইদানিং রূপালির বন্ধুদের আর আসতে দেখা যায় না । বেশী আসতো বাবুয়া আর কমলেশ , তারাও আসে না ! কিন্তু কেনো ? লেখকের কাছ থেকে আমরা জানতে পারছি "বিবাহের আগে প্রেমিকদের চুমু-টুমু , স্তনপীড়ন সে উপভোগ করেছে । বিবাহের পরে পূর্ণ যৌণ জীবনের আস্বাদে পাগল সে বাবুয়াকে নিচ্ছিল , কমলেশকেও । দু'জনকেই সে বলত আচ্ছা স্বামী ছাড়া আর একজনকে ভালোবাসা কি পাপ ? আমি তো তোমাকে ভালোবাসি । দু জনেই সেটা বিশ্বাস করেছিল । কিন্তু একদিন বাবুয়াকে দেখে ফেলল কমলেশ , কমলেশকে আর একদিন দেখে ফেলল বাবুয়া । এতো কাল তারা ছিল এক আড্ডার  বান্ধব । এবার পরস্পর প্রতিদ্বন্দ্বী হল ।" নিজের ছলনাময়ী চরিত্রের দিকটা স্বামীর কাছে আড়াল করতে বিশেষ চেষ্টা করতে হয় নি । কিন্তু বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত দুই পুরুষের কাছে সে সম্পূর্ণ নগ্ন হয়ে গেল । কোনো কৌশল কাজে লাগে না । দুই প্রেমিক তুমুল লড়াই করে ক্লান্ত হয়ে এই সিদ্ধান্তে এলো যে মেয়েরা হলো সাপের জাত । অভিমানে আহত হয়ে তারা আসা বন্ধ করলো । রূপালির মুখে ম্লান ছায়া , তাই দেখে মণির বুক ফেটে যায় । প্রশ্ন করে জানতে পারে বন্ধুরা একে অপরকে হিংসা করে তাই আসে না । স্ত্রীর দুঃখে কাতর মণি রাস্তায় বেরিয়ে তার পুরুষ বন্ধুদের খোঁজ করতে লাগলো । বাবুয়াকে না পেয়ে কমলেশকে পাকড়াও করে নিয়ে আসে । রূপালির হাতে তাকে সমর্পণ করে তবলার সাধনায় বসে ঘরের দরজা বন্ধ করে । 

লেখক যে ভাবে কাহিনীর পরিসমাপ্তি ঘটিয়েছেন তা সরাসরি তাঁর কাছ থেকেই জেনে নেওয়া যাক। " রূপালি কমলেশের হাত টেনে শোবার ঘরে এল । মুখের কাছে মুখ এনে বলল 'এতো দিন না এসে থাকতে পারলে ?' মণির তবলা বাজানোর শব্দ আসছে । কমলেশ বলল , 
'ও ঘরে মণি দা ! হঠাৎ যদি এসে পড়ে ? 
রূপালি এক ধাক্কায় কমলেশকে বিছানায় বসিয়ে দিল । দু'হাতে তাকে জড়িয়ে বুকে মাথা চেপে নিয়ে বলতে লাগলো , 'ও এখন আসবেই না । বদ্ধ পাগল । তবলা ছাড়া কিছু জানে নাকি ? বলে , ওসব করার সময় নাকি বিশেষ বিশেষ তালের ছন্দ পায় । হি হি হি !' 
ধকধক করে উঠল কমলেশের বুক ।তার মনে হল , যে শব্দ আসছে তা তবলা বাদনের নয় । কোনোও প্রেমিক পুরুষের বেদনাময় হৃদয়ধ্বনি ! কান্না ! এ কান্না সবার থেকে আলাদা ! 
সে ঠেলে রূপালিকে সরিয়ে দিল । দাঁতে দাঁত চেপে ভাঙ্গা গলায় বলল , 'ছিঃ ছিঃ রূপালি ! আমাকে আর পাপের ভাগী কোরো না । " 

স্বৈরিনী নারী নিজের রূপ যৌবন ও যৌণ আকর্ষণের পূর্ণ সদ্ব্যবহার করে বহুগামিতায় লিপ্ত হয়ে শরীরী সুখ অনুভব করে । মণির তুলনায় রূপালি সব দিক থেকেই অধঃস্তন ও অসমমানের । দুজনের মধ্যে মিলের চাইতে অমিল বেশী । মানুষ হিসাবে মণি উত্তম ও রূপালি অধম তা অনস্বীকার্য । যার যতটুকু প্রাপ্য তার চাইতে বেশী পেলে সে তার মূল্য বোঝে না , বরং অমর্যাদা করে । অন্যদিকে সর্বগুণান্বিত হয়েও হিনমন্যতা ও ভীরু স্বভাবের কারণে মানুষ আজীবন অন্তরদাহে পুড়ে ছাই হয়ে যায় । এই কাহিনী তারই উজ্জ্বল দৃষ্টান্ত । পুরুষ কিভাবে লিঙ্গ বৈষম্যের শিকার হবে ? তাও কি সম্ভব ! আবহমান কালের জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকা ধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় । 

তিলোত্তমার লেখনী কখনই শৌখিন ও পোষাকি নারীবাদের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না । তিনি প্রথম থেকেই নিরপেক্ষতায় বিশ্বাসী , তাঁর সৃষ্ট চরিত্র গুলিই এর সাক্ষ্য দেয় । সমাজের নিগড়ে আটকে পড়া শৃঙ্খলিত মানুষ , যাদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠীর কিম্বা আর্থ সামাজিক ও পারিবারিক স্তরে পিছিয়ে থাকা মানুষ যারা কখনো সুবিচার পায়নি তাদের জন্য তাঁর কলম বারংবার সোচ্চার হয়েছে । সেই সঙ্গে মানব হৃদের অন্তর্লীন জগতের গুঢ় রহস্যের সন্ধান করেছেন লেখক । সেখানে জমাট বাঁধা অন্ধকারের মতন যন্ত্রণা ও দুঃখবোধকে উপলব্ধি এবং বিশ্লেষণ করে এক ভিন্নতর চেতনার স্তর স্পর্শ করতে সক্ষম হয়েছেন । 


বিবলিওগ্রাফি : 

গ্রন্থ : পঞ্চাশটি গল্প 
লেখক : তিলোত্তমা মজুমদার 
প্রকাশক : আনন্দ পাবলিশার্স 
প্রথম সংস্করণ : ২০১২ 

ননদ - বউদির রান্নাঘর 
রচনাকাল : ডিসেম্বর ২০০৮ 
প্রকাশ : আনন্দ বাজার পত্রিকা রবিবাসরীয় , ২৮ ডিসেম্বর ২০০৮ ।

তবলিয়া 
রচনাকাল : সেপ্টেম্বর ২০১০
প্রকাশ : শারদীয়া আনন্দউৎসব .কম , ২০১০ 


===========================
 


SUDIP  PATHAK

Swapno Neer Apartment , 
3rd floor , flat no: 3 , 
321 , Purba Sinthee Road , 
Madhugarh , DumDum ,
Kolkata - 700030 . 

Phone & what's app number :
9874919948



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৬তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। পর্ব: ২ ।। বিষয় : মাতৃভাষা

  সূচিপত্র শঙ্করের প্রস্থান : বাংলা নগরসাহিত্যের এক মহাযুগের অবসান ।। শিবাশিস মুখার্জী মাতৃভাষা: অস্তিত্বের শেকড়, ঐতিহ্যের ধারক ও সংগ্রামের ফসল ।। উৎপল সরকার অগ্নিগর্ভ একুশে ফেব্রুয়ারি ।। মুক্তি দাশ সঙ্কটে আমাদের মাতৃভাষা চর্চা।। পুলকরঞ্জন চক্রবর্তী মাতৃভাষা: হৃদয়ের প্রথম স্বর ।। বাসিরা খাতুন আমি বাংলাকে ভালবাসি ।। সৌম্য পাল মাতৃভাষা ।। এস এ বিপ্লব সুখে দুঃখে মাতৃভাষা ও মাতৃভূমি ।। সামসুজ জামান শেকড়ের খতিয়ান ।। মামুন চাকলাদার মধুর ভাষা বাংলাভাষা ।। রবীন বসু মাতৃভাষা ।। দিলীপ সামন্ত ভাষার কথা ।। বি এম মিজানুর রহমান স্মৃতির স্বরলিপি ।। সঙ্গীতা মহাপাত্র একুশ মানে মাতৃভাষা রক্ষায় যুদ্ধ ।। রানা জামান প্রিয় বাংলা ভাষা ।। চিরঞ্জিত ভাণ্ডারী প্রবন্ধ ভাষার অবমাননা ।। গৌতম সমাজদার আমার প্রাণের ভাষা ।। মানস কুমার সেনগুপ্ত একুশের লড়াই ।। বিধাত্রী চট্টোপাধ্যায় আমার ভাষা ।। অজয় বিশ্বাস মায়ের ভাষা ।। নজমুল ইসলাম খসরু মাতৃভাষা ।। শোভন চট্টোপাধ্যায় কবিতা ।। মাতৃভাষার স্বাদ ।। রুহুল আমিন বাংলা আমার মা ।। অশোক দাশ একুশের গান ।। দীপঙ্কর সাহা মাতৃভা...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৬তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। প্রথম পর্ব : 'প্রেম' বিষয়ক লেখাগুচ্ছ

সূচিপত্র   গদ্য-গল্প-কবিতা প্রেম বিষয়ক কবিতা ।। উত্তম চৌধুরী   উদভ্রান্ত আমি ।। জয়িতা চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || অভিজিৎ হালদার   প্রেম: মানুষের অন্তরে জ্বলে থাকা অনন্ত আলোর নাম ।। আদিল হোসেন মাহি অসমাপ্ত ভালোবাসা ✍️ শিবাশিস মুখার্জী অসমাপ্ত শ্রুতি ।। জয় মণ্ডল রম্যরচনা ।। ভালোবাসা প্রাইভেট লিমিটেড ।। অভীক চন্দ্র প্রেমিক-জন্ম ।। নবনীতা সরকার সুব্রতাসম্ভব, সহজ গান ।। অর্ণব সামন্ত যৌবনের বিগত ঋণ ।। শম্পা সামন্ত দেখা ।। রাজশ্রী দে খেলাঘর ।। অদিতি চ্যাটার্জি ক্ষণস্থায়ী ।। শ্যামল হুদাতী মন ।। লালন চাঁদ আনমনে ।। সন্দীপ গাঙ্গুলী রজনীর গন্ধে ভেজা রাত ।। কৃষ্ণনীল মিস্টার ব্যানার্জী || আরজু মুন জারিন দুটি কবিতা ।। জয়শ্রী দাস কড়ানাড়া ।। মলয় সরকার অদেখা চিঠির নদী ।। দেবব্রত মণ্ডল অপূর্ণতা ।। ​সুখেন সিনহা জুলি এবং আমি ।। মাখনলাল প্রধান প্রেমের আরেক নাম ।। সুমিত মোদক হৃদয় ঘটিত ।। চঞ্চল পাণ্ডে তোমার জন্য ।। বনশ্রী চক্রবর্তী কল্পপ্রেম ।। প্রদীপ সেন বেনারসিটা শুধুই তোর জন্য ।। সৈকত প্রসাদ রায় তিনটি কবিতা ।। স্নেহা ঘণ্টেশ্বরী ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৯৬তম সংখ্যা ।। পর্ব : ৩ ।। বসন্ত ও রঙ বিষয়ক

    : শুভেচ্ছা-বার্তা : বর্ণময় বাসন্তী-দিনে সকলের হৃদয় উঠুক রেঙে। বর্ণালী বিচ্ছুরণে উজ্জ্বল হোক জীবন। ধুসর সময় পেরিয়ে বসন্তের বাহারি রঙে ঝলমল করে উঠুক প্রেমের পৃথিবী।  নবপ্রভাতের পক্ষ থেকে সকলকে বাসন্তী-শুভেচ্ছা।  —নিরাশাহরণ নস্কর। (স. / ন.প্র. )   'বসন্ত ও রঙ' বিষয়ক লেখাগুচ্ছের সূচি বসন্তের রঙ ।। জয়নাল আবেদিন রঙ ।। মনোজ ঘোষ রঙ || নীল ডায়েরি এসো, পলাশের রঙে সাজি ।। জয়শ্রী সরকার দোল ।। বিজিত মন্ডল 'রঙ' বিষয়ে গুচ্ছকবিতা || শিশির আজম দোল এল ফাগুনে ।। মুক্তি দাশ এলো যে বসন্ত ।। দীনেশ সরকার রং ।। গণেশ ভট্টাচার্য রঙ ।। বিবেকানন্দ নস্কর রং ।। দীপক জানা রঙ ।। মেশকাতুন নাহার বসন্ত ঋতুর সন্ধ্যায় রবি ।। রাজর্ষি দাশগুপ্ত তবুও প্রজাপতিটা ।। সুবিনয় হালদার বসন্তের পদধ্বনি ।। স্নেহা ঘণ্টেশ্বরী ঋতুশ্রী বসন্তে ।। রাজর্ষি রায় চৌধুরী অচেনা কথা ।। তীর্থঙ্কর সুমিত রঙ ।। জীবন সরখেল রঙ ।। সুবীর কুমার ভট্টাচার্য রাঙিয়ে দিয়ে যাও ।। তাপসী প্রামাণিক অন্য বসন্ত ।। অঙ্কিতা পাল (বিশ্বাস)      

রঙ ।। বিবেকানন্দ নস্কর

    রঙ বিবেকানন্দ নস্কর    আদুল স্রোতের টান  আঙুল রঙিন  চোখের পাতায় কৃষ্ণচূড়া  আদিবাসী মেয়ে বাজালো ফাগুন বীণ। বাসন্তিকা এমন বেআব্রু  আনমনা দক্ষিনা কোথায় যায় আবির বাতাস ঘ্রাণ  বিরহ বৃথা দায় । রঙ বিন্দু,স্বেদ বিন্দু  কিশোরী যুবতী হোক আদি প্রেম আদি ভাষা  রক্তাভ হাতের নখ । =============== বিবেকানন্দ নস্কর  সম্পাদক -ছন্দের ঘ্রাণ পত্রিকা  সন্তোষ পুর  পোঃ চাঁদ পালা  ফলতা  দ:২৪ পরগনা 

ভালোবাসা কারে কয় ।। সৌমেন দে

        ভালোবাসা কারে কয়           সৌমেন দে ভালোবাসার উন্মুখ বাসনায় নারীকে পেতে চাওয়া কি সত্যিই ভালোবাসা? নাকি অবদমিত কামের পীড়নে নারীকে ছুঁতে চাওয়া নিজের মত করে? ভালোবাসার গহীন প্রদেশে লুকিয়ে থাকা নিখাদ বিশ্বাসের মহীরুহ, যৌন সংসর্গের আদিম তাড়নায়  লুণ্ঠিত হয়, ধর্ষিত হয় প্রতিক্ষণে। ভালোবাসা সাগরের মত‌ সীমাহীন  নারীর নাভি কূপের গভীরতা আবদ্ধ জলাশয়। সমুদ্রের বিস্তারে যে রঙের বাহারি শোভা ক্ষুদ্র যোনি প্রদেশে কি খুঁজে পাব সেই বিভোরতা? তবু শরীর চায় শরীরের উষ্ণ সান্নিধ্য, ভালোবাসার হাত ধরে নিশ্চুপে ছোবল হানে উদ্যত অসংযত 'লিবিডো'--এটাই বাস্তব। ভালোবাসা শুধু জীবনভর অন্বেষণ বই আর কিছু নয়, আর রিপুর আবেগে খুঁজে নেওয়া পরিতৃপ্তির স্বল্পস্থায়ী আবেশ--উত্তেজনার প্রশমন মাত্র। ভালোবাসা আকাশের মত আর নারীকে আশ্লেষের ইচ্ছা  কেবলই ঐহিক সুখের আকাশে পাখা বিস্তার। ভালোবাসা এক অনুশীলন -- জীবনভর এক সাধনার ফসল। ....................... সৌমেন দে উত্তরপাড়া/হুগলি 

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

বসন্ত ঋতুর সন্ধ্যায় রবি ।। রাজর্ষি দাশগুপ্ত

    বসন্ত ঋতুর সন্ধ্যায় রবি রাজর্ষি দাশগুপ্ত গানের সাথে ছন্দ মিলিয়ে, ফাগুন হাওয়ায় রঙের ছোঁয়া, মোর প্রাণ হয়ে যায় আপনহারা, ডাকছে কোকিল হৃদয় জুড়ে । পূর্ণিমা সন্ধ্যায় চাঁদের আলো, ফুটিয়ে তুলছে আলো, রজণীগন্ধার সুমধুর গন্ধে , চারিদিকে সুবাস গন্ধে মিশে । প্রজাপতি মেলেছে ডানা, ফুলের রেনু নিয়ে, সন্ধ্যাবেলায় ঝড়ছে ফুল, ফুলে ভরা বনানী । পাখিরা ফেরে বাসায়, বসন্তের সন্ধ্যায় পথভোলা হয়ে, মোর বাঁধন ছেঁড়া প্রাণে, ভাসছি যেনো গানের ভেলায় । রঙে রাঙিয়ে তুলে, যাবার আগে চরণে আবির দিয়ে , প্রণাম জানিয়ে আশীর্বাদ পাওয়া, যাবার আগে বিদায় চাওয়া । রঙ যেনো মোর মর্মে লাগে, মোর সকল কর্মে লাগে, প্রাণের পরে রঙের ছোঁয়া, রঙ ছুঁয়ে যায় চোখের পাতায় । যেতে যেতে অন্ধকারকে মুছে দিয়ে, সন্ধ্যাপ্রদীপ জ্বালিয়ে দিয়ে,  সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে, অন্ধকারকে করব আলোময় ।

দুটি কবিতা ।। সুশান্ত সেন

দুটি কবিতা ।। সুশান্ত সেন এখন  তোমার হাতে খেমতা ছিল বলে কষে বসাও বুকে একটা লাথি অধীন দেশে ছিল এমনতর স্বাধীন দেশেও বাড়ছে সংখ্যাটি। বিচার ছাড়াই গারদ এখনো যে আইন করে পাস করছ কেন ক্ষমতা অপব্যবহারে তুমি অভিযুক্ত মান কি না মান। স্বাধীন দেশেও বিচার ব্যবস্থাকে নানান রঙের সুতোয় কেন বাধ বছর বছর গড়গড়িয়ে চলা ন্যায় কাঁদে বাড়ে অবসাধও। টাকা কেন সাদা কালো হবে মানব মন উত্তোলিত নয়  মানুষ গড়ার বিদ্যালয় গুলি লজ্জা নত বাড়ছে অবক্ষয়। ধর্ম নিয়ে বিভেদ কেন গড়  প্রতিবেশী কেন যে অবিশ্বাসী হিংসা বাড়ে মারণাস্ত্র আসে জীবন কি দ্বন্দ্বের ই প্রত্যাশী। আমি একটা দুটো করে নামের পেছনে  দাগ দিতে থাকি আর স্বস্তির নিঃশ্বাস ফেলি  সারা পৃষ্ঠা দাগ দিতে পারলেই ছুটি তখন আমাকে পায় কে ! আমি নদীর কিনারায় পৌঁছে যাব সাদা রুমাল উড়াবো আর ওপারে সংকেত পাঠাব আয় সাঁতরে চলে আয়  আমরা মাঠে অপেক্ষায় আছি খেলার সময় বয়ে যায়। এখন হাতে ধরা কাগজের পৃষ্ঠার দিকে তাকিয়ে দেখছি  কে যে  সংখ্যালঘু আর  কারা কারা সংখ্যাগুরু !! ============== সুশান্ত সেন  ৩২বি শরৎ বোস রোড কলিকাতা,৭০০০২০ ...

জনপ্রিয় লেখা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

সাহিত্যের মাটিতে এক বীজ -- "ত্রয়ী কাব্য" ------------------------------------------------------------------------------ সুনন্দ মন্ডল নবীনচন্দ্র সেন সাহিত্যে তথা বাংলা কবিতার জগতে এক অবিস্মরণীয় নাম। তিনি চট্টগ্রাম জেলার নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ১৮৪৭ সালে তাঁর জন্ম এবং মত্যু ১৯০৯ সালে। বঙ্কিমচন্দ্র তাঁকে 'বাংলার বায়রন' বলেছেন। ‎জীবৎকালীন যুগে আত্মপ্রত্যয়ের মধ্যে জাতীয় চরিত্র আত্মস্থ করে নতুন সংস্কারে প্রয়াসী হয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন।মধুসূদন-হেমচন্দ্র-নবীনচন্দ্র--এই তিন কবি বাংলা কাব্যধারায় প্রাণ সঞ্চার করেছিলেন। বিশেষত মহাকাব্য লেখার দুঃসাহস দেখিয়েছিলেন। এদিক থেকে মধুসূদন দত্ত একজন সফল মহাকাব্যিক। তাঁর 'মেঘনাদ বধ' কাব্যের মত গভীর ও ব্যঞ্জনাময় না হলেও নবীনচন্দ্র সেনের 'ত্রয়ী' কাব্য বিশেষ মর্যাদা দাবি করতেই পারে। তাছাড়া 'ত্রয়ী' কাব্যে ধর্মীয় ভাবধারার আবেগ ফুটিয়ে তোলা হয়েছে। ‎ ‎নবীনচন্দ্র সেন বহু কাব্য লিখেছেন। যেমন- 'অবকাশরঞ্জিনী','পলাশীর যুদ্ধ', 'ক্লিওপেট্রা', 'রঙ্গমতী', 'খ্রীষ্ট', ...

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা শ্রীজিৎ জানা "সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়"। স্রোতের ধারা তার দু'প্রান্তে রেখে যায় ভাঙাগড়ার চিহ্ন। কালের দৃশ্যপটেও পরিবর্তনের ছবি অনিবার্যভাবেই চোখে পড়ে। সমাজ সময়ের ছাঁচে নিজেকে গড়ে নেয় প্রতিনিয়ত।  সেখানে মনে নেওয়ায় বাধা থাকলেও,মেনে নেওয়ার গাজোয়ারি চলে না। ফলত কাল বদলের গাণিতিক হিসেবে জীবন ও জীবিকার যে রদবদল,তাকেই বোধকরি সংগ্রাম বলা যায়। জীবন সংগ্রাম অথবা টিকে থাকার সংগ্রাম।  মানুষের জীবনযাপনের ক্ষেত্রে আজকে যা অত্যাবশ্যকীয় কাল তার বিকল্প রূপ পেতে পারে অথবা তা অনাবশ্যক হওয়াও স্বাভাবিক। সেক্ষেত্রে উক্ত বিষয়টির পরিষেবা দানকারী মানুষদের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া অস্বাভাবিক নয়। এক কালে গাঁয়ে কত ধরনের পেশার মানুষদের চোখে পোড়তো। কোন পেশা ছিল সম্বৎসরের,আবার কোন পেশা এককালীন।  সব পেশার লোকেরাই কত নিষ্ঠা ভরে গাঁয়ে  তাদের পরিষেবা দিত। বিনিময়ে সামান্য আয় হত তাদের। আর সেই আয়টুকুই ছিল  তাদের সংসার নির্বাহের একমাত্র উপায়। কালে কালান্তরে সেই সব পেশা,সেই সব সমাজবন্ধুরা হারিয়ে গ্যাছে। শুধুমাত্র তারা বেঁচে আছে অগ্রজের গল্পকথায়,আর বিভিন...

গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ

প্রতিবাদ যখন অগ্নিবাণী বাংলাদেশে নারীমুক্তি ও নারী আন্দোলনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৯তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হল " আসিফা এবং.." কাব্য সংকলনটির মধ্যদিয়ে।সংকলনটির বিশেষত্ব হল,এটি উৎসর্গ করা হয়েছে নারীর সম্মান রক্ষার আন্দোলনের যোগ্যতম ব্যক্তি শহীদ শিক্ষক বরুন বিশ্বাসকে। সংকলক প্রকাশক সন্দীপ সাহু নিজে এবং বিশিষ্ট কবি সাহিত্যিকদের দিয়ে লিখিয়ে নিয়েছেন এমন কিছু কবিতা, যা শুধুমাত্র শব্দ ও ছন্দের অনুবন্ধ নয়, এক একটি অগ্নিবাণী।আসলে জীবনকে দেখার স্বাতন্ত্র‍্যে কবিরা সব সময়ই অগ্রগণ্য এবং অনন্য।যুগ ও জীবন দ্বন্দ্বের কণ্ঠস্বরকে আশ্রয় করে,একদিকে মনের প্রবল দাহ ও অন্যদিকে  নির্যাতিতা শিশুকন্যা ও নারীর প্রতি মনের গভীর আকুলতা থেকে প্রকাশ পেয়েছে "আসিফা এবং" এর  কবিতাগুলি।এক অন্ধকার সময়ের মুখোমুখি আমরা,সেই অন্ধকার আমাদের নিয়ে এসেছে সামাজিক অবক্ষয়ের শেষধাপে যেখানে নৈতিকতা,পাপবোধ,গ্লানিকে সরিয়ে রেখে, সমাজের বানানো নিয়মকে তোয়াক্কা না করে,অনায়াস দক্ষতায় ও ক্ষিপ্রতায় নিজেরই ধর্মচেতনাকে জলাঞ্জলি দিয়ে কিছু মানুষ তার পশুত্বের পরিচয় দিয়েছে ধর্ষণ ও ন...

শ্যামাপদ মালাকারের কবিতা

চোখ """"""" নদী, অরণ্য, রাতের ফালি চাঁদ- সবেই তো আমার...স্বর্ণপিঁড়িটাও!। সেদিন, শুকতারাটার গা' মাপতে গিয়ে মনে হল, --ওরা আমার চেয়েও সুখী? দেখিনা একবার গাইতি-শাবল চালিয়ে... চালালাম। জল-মাটি ভেজা একটা 'চোখ' কুড়িয়ে ফিরলাম! সেই চোখদিয়ে দেখি-- শেষ বিকেলের নিরন্ন আঁচে ঝলসানো বুকে নীড়ে ফিরছে ধূলিমাখা কত কাল পা, কি শান্তি - কি তৃষ্ণা! পাতাক্ষোয়া কোদালেরর মাথায় ঝরেপড়া ললাটের ঘামে, কারা যেন জীবন শাণ দেয়! রুক্ষঠোঁটের আবরণে এক সময় নেমে আসে শিশিরস্নাত কালনিশি-- মাঝের ব্যবধান মুছে দেয় প্রতিশ্রুতির ভীড়- - পূর্বজনমের নিদর্শনচুম্বন শেষে হেরে যায় কার মমতাজ-- ম্লান হয়ে যায় কত পিঁড়ি! ... ম্লান হয়ে যায় কত পিঁড়ি! ... ম্লা...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো,  তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) য...

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

  কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা : এক ঐতিহ্যবাহী অধ্যায়  পার্থ সারথি চক্রবর্তী  কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। রাজার শহর কোচবিহারের ক্ষেত্রে সংখ্যাটা আরো অনেক বেশি। দুর্গাপূজা আর দীপাবলির মতো দু'দুটো বিরাট মাপের উৎসবের রেশ কাটতে না কাটতেই, এ শহর ভাসে রাস উৎসবের উন্মাদনায়। মদনমোহন ঠাকুর কোচবিহারের প্রাণের ঠাকুর। তাঁকে নিয়ে সবার আবেগ আর শ্রদ্ধা ও ভালবাসা এখানে বাঁধনছাড়া। এক অপূর্ব মিলনোৎসবের চেহারা নেওয়া এই উৎসব ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক। জন, মত, সম্প্রদায়ের উর্ধে এই উৎসবের গ্রহণযোগ্যতা। সময়ের কষ্টি পাথরে পরীক্ষিত! এক প্রাণের উৎসব, যা বহুদিন ধরেই গোটা উত্তরবঙ্গের সর্ববৃহৎ উৎসবে পর্যবসিত।কোচবিহারের এই রাস উৎসবকে কেন্দ্র করে যে মেলা হয় তাও সময়ের হাত ধরে অনেক বদলে গেছে। এসেছে আধুনিকতার ছোঁয়া! শৈশবে বাবার হাত ধরে যে মেলা দেখেছি তা চরিত্র ও আকৃতি দু'দিক থেকেই বদলে গেছে। গত পঁচিশ বছর ধরে খুব কাছে থেকে এই উৎসব ও মেলা দেখা, অনুভব করার সুযোগ হয়েছে। যা দিনদিন অভিজ্ঞতা ও প্রাপ্তির ঝুলিকে সমৃদ্ধ করে গেছে প্রতি ক্ষেত্রেই।  খুব সংক্ষেপে এই উৎসবের ইতিহাস না জানাটা কিন্তু অবিচারই ...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি (লেখক ও সম্পাদকীয় দপ্তরের কথোপকথন আকারে) --কী পত্রিকা? --নবপ্রভাত। --মুদ্রিত না অনলাইন? --মুদ্রিত। --কোন সংখ্যা হবে এটা? --বইমেলা 2024। --কোন কোন ধরনের লেখা থাকবে? --প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া। --বিশেষ কোন বিষয় আছে? --না। যে-কোন বিষয়েই লেখা যাবে। --শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন আছে? --না। নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা 12-14 লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি 200/250শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। --ক'টি লেখা পাঠাতে হবে? --মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। --ফেসবুক বা অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত লেখা কি পাঠানো যাবে? --না। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। --পত্রিকা কোন সময়ে প্রকাশিত হবে? --জানুয়ারি 2024-এর দ্বিতীয় সপ্তাহে। --লেখা পাঠানোর শেষতারিখ কত? -- 17 ডিসেম্বর 2023। --কীভাবে পাঠাতে হবে? --মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। --লেখার সঙ্গে কী কী দিতে হবে? --নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) --বিশেষ সতর্কতা কিছু ? --১)মেলের সাবজেক্ট লাইনে লিখবেন '...

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

  উৎসবের সৌন্দর্য:  সেকালে ও একালে   সৌরভ পুরকাইত বাংলার উৎসব বাংলার প্রাণ। প্রতিদিনের জীবনযাপনের মধ্যে যখন মন ক্লান্ত হয়ে পড়ে তখন তাকে বেঁচে থাকার রসদ যোগায় এই উৎসব। কথায় বলে 'বারো মাসে তেরো পার্বণ'।মন আনন্দই চায়।তাই তাকে সজীবতা দিতে,পরিবারের,সমাজের ভালো-মন্দের কথা মাথায় রেখে মানুষ নিজেই সৃষ্টি করে নিয়েছে নানাবিধ উৎসবগুলিকে। একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানুষ কখনোই উৎসব বিমুখ ছিল না।উৎসবই তাকে ঘর থেকে বাইরে টেনে এনেছে,চিনতে শিখিয়েছে আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দকে। উৎসব আসলে প্রাণের সাথে প্রাণের যোগ, হৃদয়ের সাথে হৃদয়ের যোগ।রবীন্দ্রনাথ বলেছেন 'সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব'।হৃদয়ের সেই সুকোমল বৃত্তির জাগরণ যেন ফুটে ওঠা ফুলেরই মতো সত্য ও সুন্দর।এই জাগরণই উৎসব। তাই নানা কিছুর মধ্য দিয়ে,নানা উপলক্ষ্যে এই উৎসব প্রকাশ পায়। প্রাচীনকালে মানুষের হাতে না ছিল পসার, না ছিল পসরা।ছিল মনের আন্তরিকতা,মানুষকে কাছে টেনে নেবার ক্ষমতা।সেটাই ছিল উৎসবের সৌন্দর্য। তাই সেদিনের উৎসবে ক্ষুদ্র,তুচ্ছ উপকরণও প্রাণের উচ্ছ্বাসে মহৎ হয়ে উঠত।সেকালের উৎসবে লোক দেখানো ব্যাপার কিছু ...

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

বসন্তের কোকিল তুমি   বিচিত্র কুমার                      (০১) তোমার দু-আঁখির গহীন অরণ্যে একটা স্বপ্নের বহমান নদী রয়েছে, তারই রেশ ধরে আমি হেঁটে চলি অজানা বসন্তের পথে নীর উদ্দেশ্যে। সে চলার কোন শেষ সীমা নেই তাই আমার বিষণ্ণ একতারা সন্ন্যাস খুঁজে ফিরে , কবে তুমি বুঝবে অনুশ্রী মনের পর্দা খুলে একুশ বসন্ত তোমার রঙ ছিটিয়ে যাচ্ছে অচিনপুরে। এদিকে আমার দেহের প্রতিটি শিরা ধমনীতে প্রবাহিত হচ্ছে তোমার ভালোবাসার একটু উষ্ণতা পাবার জন্যে, শুধু অনুভবে তাণ্ডব উচ্ছাসিত হচ্ছে--- যেদিকে তাকাই --- ফুলে ফুলে ভ্রমর গুনগুনিয়ে উড়ে উড়ে পরে বসন্তের কোকিল গান গায় নব বসন্তে, তোমার দুই চোখে আমার একই ছায়া রয়ে যায় উতলা ভালোবাসার সীমান্তে।                 (০২)        এক রক্তাক্ত বসন্তের স্মৃতি কোন এক উতলা বসন্তের সকালে পুষ্পবনে ফুটেছিল একটি টকটকে লাল গোলাপ, তার সাথে হয়েছিলো দেখা প্রথম ফাগুনে হয়েছিল দুজনার এ জীবনের আলাপ।  তারপর প্র...

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

বছরের বাছাই

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬

  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৬ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কড়াকড়ি বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠালে  অনেককেই সুযোগ দেওয়া যায়।  যেমন, কবিতা/ছড়া ১২-১৬ লাইনের মধ্যে, অণুগল্প/মুক্তগদ্য কমবেশি ৩০০/৩৫০শব্দে, গল্প/রম্যরচনা ৮০০-৯০০ শব্দে, প্রবন্ধ/নিবন্ধ ১৫০০-১৬০০ শব্দে হলে ভালো। তবে এ বাঁধন 'অবশ্যমান্য' নয়।  সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৬-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৭তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩২ মে ২০২৫

  প্রচ্ছদ চিত্র: রবীন্দ্রনাথ ঠাকুর সূচিপত্র রবীন্দ্রনাথ এবং কয়েকজন নারী ।। অনিন্দ্য পাল পরাবাস্তববাদ ও বাংলায় জীবনানন্দের কাব্যচর্চা ।। রণেশ রায় প্রতীক্ষা ।। চন্দন দাশগুপ্ত আশ্রয় ।। সায়নী সাহা বয়স্ক শিক্ষাকেন্দ্র ।। দেবাংশু সরকার প্রণামের প্রভু ।। সুপ্রভাত মেট্যা দুর্ভাগ্যের সম্মুখ সমরে ।। সমীর কুমার দত্ত আচমকা শরৎ ।। অর্ণব সামন্ত প্রতিধ্বনি ✍️ সুবীর কুমার ঘোষ জীবন যেখানে যেমন ।। আরজু মুন জারিন বছর সীমান্তে হিসেব নিকেশ ।। রানা জামান চারটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর আমরা আছি ।। লালন চাঁদ চাওয়া ।। মাথুর দাস কাগজ ফুলে ।। সফিউল মল্লিক সময়ের স্রোত ।। দুর্গাদাস মিদ্যা তুমি মানুষ ।। বদরুল বোরহান দিঘার সমুদ্র ।। মাখনলাল প্রধান পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত সংযম ।। মানস কুমার সেনগুপ্ত  চেনা প্রতিবেশী (প্রথম পর্ব) ।। দীপক পাল খেলার মাঠ ।। তূয়া নূর বন্ধু শ্যামলকান্তি ।। শংকর ব্রহ্ম তুমি তোমার মতো থাকলে ।। সত্যেন্দ্রনাথ বেরা গ্রীষ্মে খুবই হিংস্র রবি ।। জগবন্ধু হালদার স্বপ্ন দর্শন ✍️ পার্থ প্রতিম দাস মৌন মুখরতা ।। মুসা মন্ডল রুদ্র বৈশাখ ।। দীনেশ সরকার চিহ্নিত পদযুগ পদাঘাত ।। দেবাশীষ...

সূচিপত্র ।। ৮৯তম সংখ্যা ।। শ্রাবণ ১৪৩২ জুলাই ২০২৫

সূচিপত্র   প্রবন্ধ ।। বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় ।। মাখনলাল প্রধান প্রবন্ধ ।। শ্রমিকের অধিকার ।। চন্দন দাশগুপ্ত প্রবন্ধ ।। ভিনগ্রহীদের সন্ধানে ।। শ্যামল হুদাতী প্রবন্ধ ।। নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস কবিতা ।। মশালের রং তুলি ।। তূণীর আচার্য কবিতা ।। জললিপি ।। রূপক চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || শিশির আজম নিবন্ধ ।। পূনর্জন্ম ।। শংকর ব্রহ্ম মুক্তভাবনা ।। কোলাহল তো বারণ হলো ।। মানস কুমার সেনগুপ্ত গল্প ।। গানের হাড় ।। শুভজিৎ দত্তগুপ্ত গল্প ।। শিকড়ের খোঁজে ।। সমীর কুমার দত্ত সুপ্রভাত মেট্যার পাঁচটি কবিতা গ্রন্থ-আলোচনা ।। আবদুস সালামের কাব্যগ্রন্থ 'অলীক রঙের বিশ্বাস'।। তৈমুর খান অণুগল্প ।। হরিবোল বুড়ো ।। সুমিত মোদক রম্যরচনা ।। গোয়েন্দা গোলাপচন্দ আর প্রেমের ভুল ঠিকানা ।। রাজদীপ মজুমদার দুটি গল্প ।। মুহাম্মদ ফজলুল হক দুটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত কবিতা ।। মেঘমুক্তি ।। বন্দনা পাত্র কবিতা ।। ব্যবচ্ছিন্ন শরীর ।। কৌশিক চক্রবর্ত্তী কবিতা ।। শমনচিহ্ন ।। দীপঙ্কর সরকার কবিতা ।। ভালোবাসার দাগ ।। জয়শ্রী ব্যানার্জী কবিতা ।। ফণীমনসা ।। বিবেকানন্দ নস্কর ছড়া ।। আজও যদি ।। বদ্রীন...

মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র

  মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল।     যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে।     তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা।    যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি।    পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে।     সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৫তম সংখ্যা ।। মাঘ ১৪৩২ জানুয়ারি ২০২৬

সূচিপত্র   রঙ-চোর ও ধূসর পৃথিবী ।। জয় মণ্ডল বেলা তার (Béla Tarr) ও তাঁর চলচ্চিত্রের দর্শন ।। উৎপল সরকার রবীন্দ্রনাথের গান—একটি ব্যক্তিগত অনুভব ও বিশ্লেষণ ।। ভুবনেশ্বর মণ্ডল জন্মশতবর্ষে ভুপেন হাজারিকা ।। হিমাদ্রী শেখর দাস ক্লান্তশ্বাস ।। দীপালি ভট্টাচার্য প্রতীক্ষা ।। মেখলা ঘোষদস্তিদার দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়  অক্ষরের আগুন ।। শম্পা সামন্ত বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা ।। মেশকাতুন নাহার এক কৃপণ কৃষকের কিসসা ।। ভাষান্তর : চন্দন মিত্র কাজ এখনও বাকি ।। সৈকত প্রসাদ রায় পালা বদল ।। অদিতি চ্যাটার্জি দুটি কবিতা ।। শামীম নওরোজ ঝুমুরের ঝঙ্কার ।। কল্যাণ কুমার শাণ্ডিল্য রঙিন বৃষ্টির ফেরিওয়ালা ।। সঙ্গীতা মহাপাত্র জেগে ওঠে ।। সুমিত মোদক ভালো থাক ।। জয়শ্রী ব্যানার্জি আধ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী ঘাসের ডগায় হীরক কণা ।। বদরুল বোরহান পণ্ডশ্রম ।। লালন চাঁদ সে আমার ছোট বোন ।। সঙ্ঘমিত্রা দাস ভঙ্গুর ।। তূয়া নূর নৈকট্য ।। রহিত ঘোষাল অতিপ্রাকৃত ।। শাহ মতিন টিপু বাঙালি মানসে পৌষ সংক্রান্তি ।। পাভেল আমান ভাগের বাবা ।। দীনেশ সরকার বিরতিবিহীন অন্ধকারে ডুবে যাচ্ছে পরিযায়ী জীবন ।। শেখ আব্...

প্রবন্ধ ।। বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় ।। মাখনলাল প্রধান

বাংলা যাত্রা ও নাট‍্যশিল্পে অবক্ষয় মাখনলাল প্রধান বাংলার শিল্প-সংস্কৃতির জগতে যাত্রা শিল্প তথা নাট‍্যশিল্পে মড়ক নেমে এসেছে । যাত্রা শিল্পের মড়কে শুধু কোভিড নয় তার বহুপূর্ব থেকেই অর্থনৈতিক বিপর্যয় , শিক্ষাক্ষেত্রে বন্ধ‍্যাত্ব এবং গ্ৰাম বাংলার পটপরিবর্তন শেষ পেরেক ঠুকে দিয়েছে। যাত্রা-শিল্পের লীলাভূমি ছিল গ্ৰাম বাংলা। গ্ৰামে প্রচুর যাত্রাপালা হত নানা উৎসবকে কেন্দ্র করে । জমিদারি ব‍্যবস্থা লুপ্ত হওয়ার পর গ্ৰামীণ মানুষের উদ‍্যোগে শীতলা পূজা,  কালীপূজা, দুর্গাপূজা, কোজাগরী লক্ষ্মীপূজা, চড়ক ইত‍্যাদিকে উপলক্ষ‍্য করে যাত্রাপালার আয়োজন না হলে কেমন যেন ম‍্যাড়ম‍্যাড়ে লাগতো। সেই সঙ্গে কলকাতার বড়বড় কোম্পানির যাত্রাপালা ঘটা করে, টিকিট সেল করে হত মাঠে। খুব বড় মাপের খেলার মাঠ যেখানে ছিল না সেখানে ধানের মাঠ নেওয়া হত ‌। ত্রিশ-চল্লিশ হাজার মানুষ দেখতে আসত। স্পেশাল বাস পাঠাত  আয়োজক কর্তৃপক্ষ। বিনা ভাড়ায় বাসে যাতায়াত করত যাত্রার দর্শকেরা। কিন্তু বিকল্প ধানচাষ শুরু হলে জমিগুলো সময় মতো ফাঁকা পাওয়া গেল না । প্রথম দিকে ব‍্যাপকহারে ধান শুরু না হওয়ায় খুব একটা অসুবিধা হত না। বহুক্ষেত্রে  ধান কা...

প্রবন্ধ ।। নারীমর্যাদা ও অধিকার ।। হিমাদ্রি শেখর দাস

নারীমর্যাদা ও অধিকার হিমাদ্রি শেখর দাস  নারীর মর্যাদা বলতে বোঝায় নারীর সম্মান, অধিকার, এবং তার ব্যক্তিগত স্বাধীনতা। এটি সমাজে নারীর অবস্থান এবং তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে। নারীর প্রতি সম্মানজনক আচরণ করা হয় এবং তাদের অধিকার গুলি সুরক্ষিত থাকে। পুরুষতান্ত্রিক সমাজে এই শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগে।  একদিকে শ্রেণী বৈষম্য অপরদিকে নারী পুরুষের বৈষম্য এই দুটি ছিল শ্রেণীবিভক্ত সমাজের অন্যতম দুটি মূল ভিত। নারীর অধিকারহীনতা বা দাসত্ব শুরু হয় পরিবার ও সম্পত্তির উদ্ভাবনের ফলে। বহু যুগ ধরে নারী সমাজকে পারিবারিক ও সামাজিক দাসত্বের বোঝা বহন করতে হয়েছে বিনা প্রতিবাদে। সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে নিপীড়ন ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে - দাস সমাজব্যবস্থা এবং সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা পুরুষ ও পরিবারের অধীনতা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। সামাজিক উৎপাদনের কাজে নারীদের বঞ্চিত রেখেই তাদের পরাধীন জীবন যাপনের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। নারীর অধিকারহীনতার বিরুদ্ধে সংগ্রামের সূচনা হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে। নতুন করে নারীদের সামাজিক উৎপাদনের কাজে ...

প্রবন্ধ ।। ভিনগ্রহীদের সন্ধানে ।। শ্যামল হুদাতী

ভিনগ্রহীদের সন্ধানে  শ্যামল হুদাতী  ইতিহাসের শুরু থেকে বারবার মানুষকে একটা প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খায় – এই মহাবিশ্বে আমরা কি একা? পৃথিবীর মতো আরও গ্রহ রয়েছে, যেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণীরা বাস করে – এই সম্ভাবনা বরাবর মানুষকে মুগ্ধ করেছে। আমাদের প্রত্যেকের জীবনের কখনও না কখনও এই ভাবনা এসেছে। দীর্ঘ কয়েক দশকের গবেষণার পরও, এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারেননি বিজ্ঞানীরা। জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ, বহু দূরের এমন কিছু গ্রহের সন্ধান দিয়েছে, যেগুলিতে প্রাণ থাকতেই পারে। তবে, নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। তবে, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, ভিনগ্রহীদের খুঁজতে বহু দূরে যাওয়ার কোনও দরকার নেই। তারা এই পৃথিবীতেই মানুষের ছদ্মবেশে মানুষের মধ্যেই বসবাস করতে পারে। আমরা ভিনগ্রহীদের যেমন কল্পনা করি, এরা তার থেকে আলাদা। এরা অনেকটাই, দেবদূতদের মতো। মানব জগতের সঙ্গে তাদের সম্পর্ক প্রযুক্তিগত নয়, বরং জাদুকরি। মহাকাশে সৌরজগতের গ্রহ পৃথিবী ছাড়া অন্য কোথায় প্রাণ রয়েছে কি না তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। একই সঙ্গে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষ বসবাস ক...

প্রবন্ধ ।। শ্রমিকের অধিকার ।। চন্দন দাশগুপ্ত

শ্রমিকের অধিকার  চন্দন দাশগুপ্ত          এই নিবন্ধের পরিধিটি বিশাল। ভারতবর্ষের বিভিন্ন শ্রম- আইনানুসারে শ্রমিকদের বেশ কিছু অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বিস্তারিত আলোচনার সুযোগ এই ক্ষুদ্র নিবন্ধে নেই, তাই শুধু কয়েকটি প্রধান উল্লেখযোগ্য বিষয়েই আলোকপাতের চেষ্টা করা যাক।            [১] কাজে নিযুক্ত হবার সময়েই প্রত্যেক শ্রমিক একটি নিয়োগপত্র [ পশ্চিমবঙ্গ দোকান ও সংস্থা আইন-১৯৬৩ -র অধীনে থাকা শ্রমিকেরা এক্স (X) ফর্মে ] পাবেন ।           [২] (ক) জুট মিলে কর্মরত কোনও শ্রমিকের পাক্ষিক উপস্থিতি ১২ দিন হলে, তিনি বেতন ছাড়াও অতিরিক্ত ২০ টাকা পাবেন।                 (খ) 'ঠিকা'-তে উল্লিখিত পরিমাণের চেয়ে বেশি চাপাতা সংগ্রহ করলে বাগিচা শ্রমিকেরাও নির্দিষ্ট নিয়মানুসারে অতিরিক্ত টাকা পাবেন।            [৩] (ক) ১০ বা তার বেশি শ্রমিক কাজ করেন, অথবা বিগত ১২ মাসের যেকোনও একদিন ১০ বা তার বেশি কর্মী ছিলেন ( সিনেমা হলের ক্ষেত্রে এটি ৫ জন )-- এমন সংস্থ...

মাসের বাছাই

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৬তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। প্রথম পর্ব : 'প্রেম' বিষয়ক লেখাগুচ্ছ

সূচিপত্র   গদ্য-গল্প-কবিতা প্রেম বিষয়ক কবিতা ।। উত্তম চৌধুরী   উদভ্রান্ত আমি ।। জয়িতা চট্টোপাধ্যায় গুচ্ছকবিতা || অভিজিৎ হালদার   প্রেম: মানুষের অন্তরে জ্বলে থাকা অনন্ত আলোর নাম ।। আদিল হোসেন মাহি অসমাপ্ত ভালোবাসা ✍️ শিবাশিস মুখার্জী অসমাপ্ত শ্রুতি ।। জয় মণ্ডল রম্যরচনা ।। ভালোবাসা প্রাইভেট লিমিটেড ।। অভীক চন্দ্র প্রেমিক-জন্ম ।। নবনীতা সরকার সুব্রতাসম্ভব, সহজ গান ।। অর্ণব সামন্ত যৌবনের বিগত ঋণ ।। শম্পা সামন্ত দেখা ।। রাজশ্রী দে খেলাঘর ।। অদিতি চ্যাটার্জি ক্ষণস্থায়ী ।। শ্যামল হুদাতী মন ।। লালন চাঁদ আনমনে ।। সন্দীপ গাঙ্গুলী রজনীর গন্ধে ভেজা রাত ।। কৃষ্ণনীল মিস্টার ব্যানার্জী || আরজু মুন জারিন দুটি কবিতা ।। জয়শ্রী দাস কড়ানাড়া ।। মলয় সরকার অদেখা চিঠির নদী ।। দেবব্রত মণ্ডল অপূর্ণতা ।। ​সুখেন সিনহা জুলি এবং আমি ।। মাখনলাল প্রধান প্রেমের আরেক নাম ।। সুমিত মোদক হৃদয় ঘটিত ।। চঞ্চল পাণ্ডে তোমার জন্য ।। বনশ্রী চক্রবর্তী কল্পপ্রেম ।। প্রদীপ সেন বেনারসিটা শুধুই তোর জন্য ।। সৈকত প্রসাদ রায় তিনটি কবিতা ।। স্নেহা ঘণ্টেশ্বরী ...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৬তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩২ ফেব্রুয়ারি ২০২৬ ।। পর্ব: ২ ।। বিষয় : মাতৃভাষা

  সূচিপত্র শঙ্করের প্রস্থান : বাংলা নগরসাহিত্যের এক মহাযুগের অবসান ।। শিবাশিস মুখার্জী মাতৃভাষা: অস্তিত্বের শেকড়, ঐতিহ্যের ধারক ও সংগ্রামের ফসল ।। উৎপল সরকার অগ্নিগর্ভ একুশে ফেব্রুয়ারি ।। মুক্তি দাশ সঙ্কটে আমাদের মাতৃভাষা চর্চা।। পুলকরঞ্জন চক্রবর্তী মাতৃভাষা: হৃদয়ের প্রথম স্বর ।। বাসিরা খাতুন আমি বাংলাকে ভালবাসি ।। সৌম্য পাল মাতৃভাষা ।। এস এ বিপ্লব সুখে দুঃখে মাতৃভাষা ও মাতৃভূমি ।। সামসুজ জামান শেকড়ের খতিয়ান ।। মামুন চাকলাদার মধুর ভাষা বাংলাভাষা ।। রবীন বসু মাতৃভাষা ।। দিলীপ সামন্ত ভাষার কথা ।। বি এম মিজানুর রহমান স্মৃতির স্বরলিপি ।। সঙ্গীতা মহাপাত্র একুশ মানে মাতৃভাষা রক্ষায় যুদ্ধ ।। রানা জামান প্রিয় বাংলা ভাষা ।। চিরঞ্জিত ভাণ্ডারী প্রবন্ধ ভাষার অবমাননা ।। গৌতম সমাজদার আমার প্রাণের ভাষা ।। মানস কুমার সেনগুপ্ত একুশের লড়াই ।। বিধাত্রী চট্টোপাধ্যায় আমার ভাষা ।। অজয় বিশ্বাস মায়ের ভাষা ।। নজমুল ইসলাম খসরু মাতৃভাষা ।। শোভন চট্টোপাধ্যায় কবিতা ।। মাতৃভাষার স্বাদ ।। রুহুল আমিন বাংলা আমার মা ।। অশোক দাশ একুশের গান ।। দীপঙ্কর সাহা মাতৃভা...

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৯৫তম সংখ্যা ।। মাঘ ১৪৩২ জানুয়ারি ২০২৬

সূচিপত্র   রঙ-চোর ও ধূসর পৃথিবী ।। জয় মণ্ডল বেলা তার (Béla Tarr) ও তাঁর চলচ্চিত্রের দর্শন ।। উৎপল সরকার রবীন্দ্রনাথের গান—একটি ব্যক্তিগত অনুভব ও বিশ্লেষণ ।। ভুবনেশ্বর মণ্ডল জন্মশতবর্ষে ভুপেন হাজারিকা ।। হিমাদ্রী শেখর দাস ক্লান্তশ্বাস ।। দীপালি ভট্টাচার্য প্রতীক্ষা ।। মেখলা ঘোষদস্তিদার দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়  অক্ষরের আগুন ।। শম্পা সামন্ত বনসাই জীবনের অদৃশ্য শোকগাথা ।। মেশকাতুন নাহার এক কৃপণ কৃষকের কিসসা ।। ভাষান্তর : চন্দন মিত্র কাজ এখনও বাকি ।। সৈকত প্রসাদ রায় পালা বদল ।। অদিতি চ্যাটার্জি দুটি কবিতা ।। শামীম নওরোজ ঝুমুরের ঝঙ্কার ।। কল্যাণ কুমার শাণ্ডিল্য রঙিন বৃষ্টির ফেরিওয়ালা ।। সঙ্গীতা মহাপাত্র জেগে ওঠে ।। সুমিত মোদক ভালো থাক ।। জয়শ্রী ব্যানার্জি আধ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী ঘাসের ডগায় হীরক কণা ।। বদরুল বোরহান পণ্ডশ্রম ।। লালন চাঁদ সে আমার ছোট বোন ।। সঙ্ঘমিত্রা দাস ভঙ্গুর ।। তূয়া নূর নৈকট্য ।। রহিত ঘোষাল অতিপ্রাকৃত ।। শাহ মতিন টিপু বাঙালি মানসে পৌষ সংক্রান্তি ।। পাভেল আমান ভাগের বাবা ।। দীনেশ সরকার বিরতিবিহীন অন্ধকারে ডুবে যাচ্ছে পরিযায়ী জীবন ।। শেখ আব্...

গল্প ।। জাতিস্মর ।। আশীষ কুমার বিশ্বাস

    জাতিস্মর   আশীষ  কুমার   বিশ্বাস    গল্পের শুরুটা প্রায় ষাট বছর আগের কথা । যার নাম গৌতম, ডাক নাম ছিল বাবু ।  তার বছর তখন ছয়-সাত হবে । আমরা বা আমি তখন একটু বড় । এক সাথেই চলতো খেলা । গোল্লা ছুট, দাঁড়িয়া বান্দা, চোর-পুলিশ । যে মাঝে মাঝে খেলা থেকে বিরত থাকতো ; সে-ই জাতিস্মর । মাঠের পাশেই ছিল একটা খেঁজুর গাছ । তাতে হাত রেখে দূরের এক গ্রামের দিকে এক মনে তাঁকিয়ে থাকতো "বাবু" । গ্রামটির নাম "বিনয় পল্লী " । মাঝে বড়ো মাঠ । হাঁটা শুরু করলে তিরিশ - চল্লিশ মিনিট লাগবে । মাঝে জলে ভরপুর দেখে কখনো যাওয়া হয়নি । বাবু কে যখন বলতাম, ওপারে কি দেখছিস? ও বলতো, ওখানে আমার ছোট মা থাকে, দিদি থাকে, আমার ভুলু কুকুর থাকে । এ কথা আমাদের বিশ্বাস হতো না । আবার খেলায় ফিরে যেতাম, খেলতাম ।  কিন্তু ও বসে বসে , ওপারের গাছ পালা , বাড়ি ঘর দেখতো । কাছে গেলে বলতো , ওই যে সবুজ ,কচি কলাপাতা রঙের দালান বাড়ি, ওটাই আমাদের বাড়ি !  এই ভাবে মাস ছয়, বছর গড়াতে লাগলো । মনে প্রশ্ন জাগতে লাগলো, এ টা কি মন গড়া , বা বানিয়ে বানিয়ে বলছে? সত্যি প্রকাশ হোল এক দিন ।  সে বাড়িতে কিছু ...

ছোটগল্প ।। নীলিমার আত্মজাগরণ ।। পরেশ চন্দ্র মাহাত

নীলিমার আত্মজাগরণ পরেশ চন্দ্র মাহাত নীলিমা মাহাত, বয়স পঁচিশ প্লাস —তার বাবা মায়ের পঞ্চম তথা শেষ সন্তান। দুই দাদা —বড়দাদা শঙ্কর ও ছোটদাদা বিজয়। বড় দাদা শঙ্কর আর দুই দিদি তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। একমাত্র নীলিমা আপাতত স্বামীর কোমল হাতের স্পর্শ ও সহানুভূতি থেকে বঞ্চিত এবং আদৌ কবে অথবা সেই সৌভাগ্য আসবে সেটা ঈশ্বরের নিকটই একমাত্র জ্ঞাত। সেই সঙ্গে দুবছরের সিনিয়র ছোটদাদা বিজয়েরও নীলিমার মতো অবস্থা। তারও জীবনসঙ্গিনী জুটেনি। মোট সাতজন সদস্য নিয়ে গঠিত সংসার নীলিমাদের পরিবার। মধ্যবিত্ত পরিবার —মধ্যবিত্ত পরিবার না বলে যদি নিম্নবিত্ত বলা হয় তবুও কোনো অত্যুক্তি করা হয় না। বাবার প্রত্যেকদিনের আয়ের উপর ভিত্তি করেই চলে সংসার। এই কঠোর এবং কঠিন পরিস্থিতিতেও নীলিমার মা শ্রীমতী মেনকা‚ সংসার সামলে তার ছেলেমেয়েদের পড়াশুনার প্রতি যথেষ্ট তৎপর ও সহানুভূতিশীল। তাদের পড়াশুনায় কোনো খামতি রাখেননি। যথা সময়ে তাদেরকে বিদ্যালয়ের মুখ দেখিয়েছে – টিউশনের বন্দোবস্ত করেছে। তাদের জীবন যাতে সুখকর হয় সেটাই প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেছে। পাঁচ-পাঁচটি ছেলেমেয়ের মধ্যে সবাইকে উচ্চশিক্ষিত করে তোলা একপ...

কবিতাঃ চন্দন ঘোষ

এক টুকরো রুটি বস্তির রাস্তায় একটা বৃদ্ধ মানুষ সারাদিন বসে আছে। উত্তরে দেখে দক্ষিনে দেখে বহুদূর কেউ একটুকরো রুটি দিয়েযায় পাছে। চক্ষু কোটোরা গত শরীর মাস হীন, হাড় মাত্র। হয়তো স্বাধিনতা আন্দোলনের বিপ্লবী! হয়তো কলেজের আদর্শ ছাত্র। হয়তো ব্রিটিশ গোরা ঝাঁপিয়ে পড়েছিল  তার ছোট্টো ঝুঁপরির উপর। সে বাধা দিয়েছিল প্রতীবাদী হাতে। হয়তো পঙ্গু হয়েছিল সেই রাতে। আমি এক প্রশ্ন তুলেছিলাম, কেমনে হইল এ অবস্থা? বাক সরেনা মুখে সরকার কেন করেনা কোনো ব্যাবস্থা?? শরীর বস্ত্রহীন এই রাতে। নিম্নাঙ্গে একটা নোংগরা ধুতি। কী জানি কত দিন খায়নি? কত দিন দেখেনি এক টুকরো রুটি! রাজধানী শহরের আকাশটা দেখছে। দেখছে নেতা মন্ত্রী গন। হাইরে কেউতো তারে উঠিয়ে তোলেনি। দেখেনি কোনো কোমল মন। আজ ভারতবর্ষ উন্নতশীল রাষ্ট্র!   কথাটা অতীব মিথ্যা মাটি। এমন কতযে মানুষ ক্ষুদার্থ, দেখেনা এক টুকরো রুটি। নতুন মন্ত্রী, নতুন রাষ্ট্রপতি সবাই আসে সবার হয় আবর্তন। হাইরে পিছিয়ে পড়া মানুষ গুলো! তাদের হয়না কোনো পরিবর্তন। আজ 71 বছর আজাদ হয়েও  বোধহয় যে...

শঙ্করের প্রস্থান : বাংলা নগরসাহিত্যের এক মহাযুগের অবসান ।। শিবাশিস মুখার্জী

শঙ্করের প্রস্থান : বাংলা নগরসাহিত্যের এক মহাযুগের অবসান শিবাশিস মুখার্জী বাংলা সাহিত্য কখনও কখনও এমন কিছু লেখকের জন্ম দেয়, যাঁরা শুধু গল্প লেখেন না—সময়ের ভেতর দিয়ে মানুষের জীবনকে নথিভুক্ত করেন। মণি শঙ্কর মুখার্জী, যিনি 'শঙ্কর' নামে পাঠকের কাছে চিরপরিচিত, ছিলেন তেমনই এক বিরল কথাশিল্পী। তাঁর প্রয়াণ শুধু একটি সাহিত্যিক জীবনের সমাপ্তি নয়; এটি বাংলা নগরসাহিত্যের এক দীর্ঘ, উজ্জ্বল অধ্যায়ের অবসান।   শঙ্করের সাহিত্যিক যাত্রা বিশ শতকের মধ্যভাগে শুরু হলেও তাঁর রচনার প্রাসঙ্গিকতা একবিংশ শতাব্দীতেও অটুট। তিনি ছিলেন এমন এক লেখক, যিনি বাংলা সাহিত্যে নগরজীবনের এক নতুন ভাষা তৈরি করেছিলেন। গ্রামকেন্দ্রিক সাহিত্যধারা যখন দীর্ঘদিন বাংলা কথাসাহিত্যের প্রধান সুর ছিল, তখন শঙ্কর শহরকে কেন্দ্র করে মানুষের নতুন বাস্তবতাকে সামনে নিয়ে আসেন। তাঁর কলমে কলকাতা কেবল একটি শহর নয়; এটি এক বহুমাত্রিক জীবন্ত সত্তা—যেখানে স্বপ্ন, প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা, ভয়, নিঃসঙ্গতা ও প্রেম একসঙ্গে সহাবস্থান করে।   শঙ্করের সাহিত্যচর্চার মূল ভিত্তি ছিল অভিজ্ঞতা। তিনি জীবনের বাস্তব ক্ষেত্র থেকে উপাদান সংগ্রহ করতেন—কর্...

রিভিউ ।। উপন্যাসঃ এক নদী দুই স্রোত ।। লেখকঃ বিশ্বনাথ প্রামানিক ।। আলোচকঃ জয়শ্রী ব্যানার্জি

গভীর এক উপলব্ধির প্রেমের উপন্যাস 'এক নদী দুই স্রোত' জয়শ্রী ব্যানার্জি    এই গল্প গড়ে উঠেছে শ্রীমন্ত, লক্ষ্মী,হাসিনাকে কেন্দ্র করে। তাদের ত্রিকোণ প্রেমের বাতাবরণে যেমন এক গভীর গোপন ভালোবাসার জন্ম নিয়েছে তেমনই প্রকাশিত হয়েছে মানুষের মধ্যে ঈর্ষা, সংকীর্ণতা, দুর্বলের প্রতি সবলদের দম্ভ ! যেসব চরিত্রগুলো উঠে এসেছে তাদের সবাই আর পাঁচজনের মতোই আলো আঁধারে মিশে আছে । কখনও ভালো কখনও কিছু মন্দ দিক দেখি । শ্রীমন্ত যাকে ভালো শান্ত, পরোপকারী হিসাবে দেখি, হাসিনার প্রতি তার যে গোপন এক  ভালোবাসা, ভালোলাগা ..আবার লক্ষ্মীকেও সে ঠিক উপেক্ষা করতে পারে না, এর মধ্যে কোথাও কোনো বাড়াবাড়ি নেই। ঠিক যেনো পাড়ার ছেলেটি! তার ভালোবাসা স্বপ্ন, ইচ্ছা, হতাশা অভিমান, অপেক্ষা, রাগ ক্ষোভ তার বেকারত্ব  তার প্রতি কিছুজনের কটূক্তি বা উপেক্ষা তার ভিতরের পুরুষকে কখনো জাগিয়ে তোলে কখনও যেন দমিয়ে রাখে!  অপরদিকে মুসলিম পরিবারে বেড়ে ওঠা হাসিনাকে দেখি লাজুক, শান্ত পড়াশোনায় ভালো মেয়েটি । সেও যেনো খুব চেনা কোনো মেয়েটি । শ্রীমন্তর প্রতি তার যে আকর্ষণ তা পবিত্র লাগে । ওর জন্য নিজের জীবন দেওয়া হাসিনার...

কবিতা ।। অন্ধমনে ।। সায়নী আচার্য্য

 অন্ধমনে  সায়নী আচার্য্য পথচলার প্রতিক্ষণে ধাওয়া করেছে বিপদ। জেতার জন্যে উন্মাদ হয়ে ভাঙতে চাইছে গরাদ। অন্ধমনে বদ্ধ ঘরে একলা বসে ভাবে। ভাগ্য কেন দুঃখ দেয়? বাঁচিয়ে রাখে ভবে। প্রবল তার মনের জোর, মানে না কোনো বারণ। মানে না কোনো বঞ্চনা, লড়বে আমরণ। ভাগ্য শুধু সুযোগ আনে, মনকে করে শক্ত। পায়ের বেড়ী ভেঙে দিয়ে বেরিয়ে আসে ভক্ত। অন্ধ কেবল সাহায্য চায় , পারে না কোনো কাজ। এমনভাবে ছোটো করা বন্ধ করো আজ। ===================       সায়নী আচার্য্য     ইলিয়াস রোড, আগর পাড়া                 কোলকাতা-৭০০০৫৮

চৈনিক লোককথা ।। এক কৃপণ কৃষকের কিসসা ।। ভাষান্তর : চন্দন মিত্র

চৈনিক লোককথা এক কৃপণ কৃষকের কিসসা ইংরেজি থেকে বাংলা রূপান্তর : চন্দন মিত্র এক কৃষকের ছিল নাশপাতির বাগান। তাঁর বাগানের নাশপাতি ছিল স্বাদে-গন্ধে অতুলনীয়। তিনি ঠেলাগাড়িতে ডালপাতাসহ নাশপাতি চাপিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন। টাটকাতাজা নাশপাতি কেনার জন্য তার গাড়ির সামনে ভিড় জমে যেত। একদিন এক বৌদ্ধ ভিক্ষু কৃষকের গাড়ির কাছে দাঁড়িয়ে একটি নাশপাতি চাইলেন। ভিক্ষুর মাথায় ছেঁড়া টুপি ও পরনে জীর্ণ চীবর দেখে কৃষক বুঝলেন নাশপাতি কিনে খাওয়ার ক্ষমতা তাঁর নেই। কৃষক তাঁকে সরে যেতে বললেন, কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন, এক পাও নড়লেন না। কৃষক এবার ভিক্ষুকে গালিগালাজ শুরু করলেন। ভিক্ষু অকম্পিত কণ্ঠে ধীরভাবে বললেন, আপনার গাড়িতে কয়েকশ নাশপাতি আছে, সেখান থেকে একটা ছোটো মতো আমাকে দিলে আপনার খুব বেশি ক্ষতি হত না বোধহয়। ঠিক আছে বুঝলাম আপনি কৃপণ মানুষ। কিন্তু আমাকে গালিগালাজ করছেন কেন? উপস্থিত লোকজন কৃষককে বললেন, ভাই একটা ছোটো দেখে দিলেই তো ল্যাঠা চুকে যায়। কৃষক অনড়, কারও কথায় তিনি কর্ণপাত করলেন না। ভিড়ের ভিতর থেকে একজন কারিগর এসে একটি নাশপাতি কিনে ভিক্ষুর হাতে তুলে দিলেন। ভিক্ষু তাঁকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত ল...