বাংলা সাহিত্যের দুশো বছর রানা জামান ভূমিকা: দুই শতাব্দী মানে কী? ২০০ বছর মানে ৮টা প্রজন্ম। ১৮২৬ খৃস্টাব্দে যে শিশু "বর্ণপরিচয়" পড়েছে, তার নাতির নাতি ২০২৬-এ ChatGPT দিয়ে বাংলা গল্প লিখছে। এই সময়ের মধ্যে বাংলা সাহিত্য ৩টা সাম্রাজ্য দেখেছে: ব্রিটিশ, পাকিস্তানি, এবং গ্লোবাল-ডিজিটাল। সাহিত্য শুধু বই হয়নি। এটা আদালত হয়েছে, আন্দোলন হয়েছে, পাসপোর্ট হয়েছে, প্রতিবাদ হয়েছে। আলোচনার সুবিধার্থে আলোচ্য সময়টাকে ৫টা মহাদেশে ভাগ করা হবে। মহাদেশ ১: গদ্যের ভিত্তি স্থাপন - ১৮২৬ হতে ১৮৬০ খৃস্টাব্দ ১৮২৬ খৃস্টাব্দের বাংলা সাহিত্য ছিলো মূলতঃ পদ্যের। "চণ্ডীমঙ্গল", "অন্নদামঙ্গল", "পাঁচালি" ইত্যাদি। গদ্য মানে ছিলো সরকারি চিঠি আর দলিল। ১. রাজা রামমোহন রায় - যুক্তির গদ্য তিনি প্রথম দেখালেন বাংলা দিয়ে দর্শন লেখা যায়। "বেদান্ত গ্রন্থ", "গৌড়ীয় ব্যাকরণ"। তিনি সতীদাহের বিরুদ্ধে কলম ধরলেন। তার লেখার ভাষা ছিলো শক্ত, কিন্তু যুক্তিনির্ভর। তিনি প্রমাণ করলেন বাংলা "অপভাষা" না। ২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - শিক্ষার গদ্য "বর্ণপরিচয় ১ম ও ২য় ভাগ" উপহার...
কবিতাগুচ্ছ: “বাংলাবিদ”: অনামা আলোর বিচ্ছেদে… আবদুল্লাহ আল আদীব তোমাকে ভালবাসি বলেই… বন্ধুবরেষু “বাংলাবিদ”, আমার কোমল প্রাণ মৌমাছি, অতি নরম-স্নিগ্ধ রোদে হেসে ওঠা মুক্তোদানা শিশির- দুঃখ করো না। তোমাকে ভালবাসি বলেই আজ এই দূরত্ব— যেন আমার কোন কিছু তোমার ক্ষতি না করতে পারে! তোমাকে ভুলিনি— তুমি আমার অন্তরের ইচ্ছের অন্তঃপুরে পাহাড়ের মতো ভারী হয়ে বসে আছো, এ যেন সভ্যতার এক ধ্বংসাবশেষ। প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম প্রকম্পিত হয়, যেন ধারালো ছুরি বুক চিরে রক্ত ঝরায়। ভুলতে চেয়েছি— কিন্তু স্মৃতিগুলো আমার রক্তে জমাট বেঁধে আছে, যেন পাথরখচিত প্রাচীন লিপি। তুমি হয়ে গেছো আমার নীরব কান্না, প্রতিটি লিখতে না পারা কবিতা আমার ভাঙা আত্মার লুকানো আর্তনাদ। তোমার স্পর্শ নেই, নেই আমাদের সম্পর্কের কোন নাম— তবু তুমি আছো অদৃশ্য, অমোঘ, যেন প্রতিটি ক্ষতচিহ্নে চিরন্তন বসবাস করা এক নিঃশব্দ মৃত্যু। ক্ষত-নিবদ্ধ বাঁশি… প্রিয় “বাংলাবিদ” আমার, কি এক আশ্চর্য সমর্পণ তন্ময়তা, মোহময় আকর্ষণ, বকুলের বিহ্বল ঘ্রাণ তোমার সত্তায়! তোমার বিস্তীর্ণ গালিচা থেকে বিদীর্ণ হয়ে আজ আমি বিচ্ছেদের নিঃ...