Skip to main content

রূপের দেশে ।। বিপুল চন্দ্র রায়

কবিতা

রূপের দেশে

বিপুল চন্দ্র রায় 

 

প্রকৃতির এক স্নিগ্ধ ছোঁয়া

রূপের নাই তো শেষ

রূপসী বাংলায় রূপের ঝলক

আমার সোনার বাংলাদেশ

 

লাল সবুজের এই দেশেতে

ফুল পাখিদের মেলা

রৌদ্রছায়ার লুকোচুরি খেলা

নীল আকাশে সাদা  মেঘের ভেলা।

 

নতুন ভোরে নতুন আলো

উঠলো নতুন রবি, জাগলো কবি।

প্রকৃতির এই পাঠশালাতে

কবির কাব্য লেখা রূপের দেশ

আমার সোনার বাংলাদেশ

 

 **************



বিপুল চন্দ্র রায়,

রাজারহাট-কুড়িগ্রাম,বাংলাদেশ

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই