Skip to main content

ছড়া ।। নতুন বছর ।। জয়দেব দাস

নতুন বছর

জয়দেব দাস


আর কটা দিন পরেই দেখো 
         বছর ভ্যানিশ হলে,
হুশ করে এক নতুন বছর 
         আসবে হঠাৎ চলে।
কেউ কি তাহার হদিশ পাবে 
         কোন সাগরের পারে,
এই বছরটা থাকবে কোথায়? 
        কোন ইতিহাস ধারে। 
একেই বলে ভেল্কি বাজি 
        জাদুর খেলা বটে,
নতুন বছর নতুন হয়ে 
      আসবে মাঠে ঘাটে। 
আসবে ফিরে সেই ঋতু সব 
    আসবে ফিরে মাস গুলা,
শুকনো পাতা ঝরবে ফিরে 
     ফুটবে পুনঃ ফুল গোলা।
গাইবে পাখি, মিলবে ডানা,
     বাঁধবে বাসা গাছ ডালে।
বছর যাবে আটকাবে কে, 
    যাক সে তবে, দুগ্গা দুগ্গা বলে।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই