কবিতা ।। নতুন বছর নতুন চোখে ।। সুনন্দ মন্ডল

নতুন বছর নতুন চোখে
সুনন্দ মন্ডল
নতুন চোখে দেখব সকাল
মুছব সকল ঘৃণা।
ভালোবাসায় ভরিয়ে দেব
রাখব না কো দেনা!
নতুন বছর নতুন চোখে
ঝলমলিয়ে হেসে,
ঝাড়ব ডানা মুক্ত হাওয়ায়
জাগব বিশ্বাসে।
মলিনতার গন্ধ ঝেড়ে
বিষন্নতার মাসে।
ঝরা পাতার লিপির ভাঁজে
লিখব গল্প শেষে।
বিধিবদ্ধ স্বীকার্য :
লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।
Comments
Post a Comment