বিপণ্ণ মাতৃভাষা
বিপ্লব নসিপুরী
ভাষার জন্য একটা লড়াই
ভাষার জন্য কত প্রাণ।
ভাষার জন্য একটা দেশ
ভাষার জন্য রক্তে স্নান।
ভাষার জন্য একটা দিবস
ভাষার জন্য কত আবেগ।
ভাষার জন্য দীর্ঘশ্বাস
ভাষার জন্য কত উদ্বেগ।
সেই ভাষা আজ বিপন্ন
তবু নেই আমাদের টনক।
বিদেশ সেবায় ব্যস্ত মোরা
দেহের পরে বিদেশি কনক।
কনকশোভা ছড়াচ্ছে জ্যোতি
তবে তা রবেনা বেশিদিন।
কাকের পুচ্ছে ময়ূর পালক
চিকন বল্কল হবেই মলিন।
============
বিপ্লব নসিপুরী
গ্রাম+পোস্ট শীতলগ্রাম
জেলা-বীরভূম
পিন-৭৩১২৩৭

Comments
Post a Comment