Skip to main content

কবিতা ।। শারদ প্রাতে ।। কাশীনাথ হালদার


শারদ প্রাতে

কাশীনাথ হালদার


শারদ প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল
দিক্‌-দিগন্তে লাগলো যে দোল, ভ্রমর আকুল।
আজ অস্তরাগের রঙীন ভেলা হয়েছে ছিন্নমূল
শারদ প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল॥

ময়ূরী-ছন্দে মহাআনন্দে এদিক-ওদিক ধায়,
শরৎ-মেঘের দলেরা আকাশে বাতাসের দোল খায়।
যেন পেঁজা পেঁজা সাদা তুলো, নেই তাতে কোনো ভুল,
শারদ-প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল॥

পাখির কুজন ভরে ওঠে বন, দুলে ওঠে ফুল-ফল,
শরৎ-প্রকৃতি রচনা-য় মাতে, মহাকাশ স্থল- জল।
টগর, বকুল, শিউলির কুঁড়ি লাগায় দোদুল- দুল্,
শারদ-প্রাতে হাওয়ায় মাতে, শুভ্রকাশের ফুল॥

ঘোমটার পাশে কলাবউ হাসে, নবপত্র- আভরণ
টুপ টুপ টুপ শিশির মাখানো, লজ্জা-রাঙানো মন।
বিন্দু বিন্দু সিন্ধুর জলে, ভ'রে ওঠে দুই কূল,
শারদ-প্রাতে হাওয়ায় মাতে, শুভ্র কাশের ফুল॥

–--–----–----–-----–-----–


কাশীনাথ হালদার   
জেলেরহাট • পোঃ - দোলতলা ঘোলা 
থানা - বারুইপুর • জেলা - দক্ষিণ ২৪ পরগনা 
পশ্চিমবঙ্গ • ভারত • ডাকসূচক - ৭৪৩৩৭৬।
শ্রবনসঙ্গী : ৯৯৩২৭ ৯৫৫৩৬

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই