Skip to main content

কবিতা ।। বৃষ্টি ।। অরুণ কুমার দাঁ

   বৃষ্টি

   অরুণ কুমার দাঁ


বৃষ্টির শব্দে ভাঙে নীরবতা
সশব্দে মেঘের ডাক ব'লে যায় -
বিদ্যুৎ শরীরে আলোর আগমন ।

গাছের পাতা স্নান সেরে
শুদ্ধ নারীর মতো দাঁড়িয়ে
সবুজের প্রতিমা  ।

উতলা নদীর যৌবন জেগে ওঠে
ঢেউ আর জোয়ারে -
মাঝি নৌকার জীবন গতিবেগ  ।

শুধু, এটুকুর জন্যে বৃষ্টির কাছে
দু'হাত পেতে দাঁড়িয়ে থাকা ।

*****************

অরুণ কুমার দাঁ
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত
ফোন -9434331547

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই