Skip to main content

ছড়া ।। শরতের হিল্লোল ।। বদ্রীনাথ পাল"

শরতের হিল্লোল

বদ্রীনাথ পাল


আকাশটা হলো নীল-
উড়ে বক শাঁখচিল-
মেঘেদের ভেলা ওই ভাসছে,
টলোমলো দিঘিজল-
বুকে তার শতদল-
ঘুম ভেঙে চোখ মেলে হাসছে।

মাঠে দোলে সাদা কাশ-
ঝিলিমিলি করে ঘাস-
ভোর বেলা শিশিরেরা ঝরছে,
শরতের হিল্লোল-
শিউলির কলরোল-
গরবেতে ঢলে যেন পড়ছে।

--------------------------------------

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই