Skip to main content

কবিতা ।। ছোয়াঁ যাইনি ।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়


ছোয়াঁ যাইনি

মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় 


শরীর ছুঁতে যারা চেয়েছিল তারা পারেনি ছুঁতে
আলগা করা  যাইনি রেশমের আবরণ ।

যেখানে আগল ধরা আছে যা, সে তো শরীরে
কত আঁটোসাঁটো  পাহারায়।

পালা করা কর্তব্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন
ঢাল তলোয়ার প্রেসমেকার যতই হোক না জরাজীর্ণ 
শরীর তো নিছক মামুলি।

কত সহজে সব উপেক্ষা করে 
গভীরে  নিশ্চিন্তে এক আলোময়  দেবালয় ।
পূজা পার্বণ ঘণ্টাধ্বনি ধুপ দীপ ফুল চন্দন কিছুই লাগে না।

 ভালোবাসার এক নীরব মাইলস্টোন।
 ভাঙতে ভাঙতে তোলপাড় হয়ে যাচ্ছে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ ।

মুহূর্তে দুর্বল হয়ে তছনছ  হয়ে যেতে পারে যা  
অথচ সেখানে পুরোপুরি পৌঁছনো সম্ভব হয়নি 
 ছোয়াঁও যাইনি  ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই