Skip to main content

কবিতা ।। গোধূলি সন্ধ্যায় ।। সুব্রত চৌধুরী



গোধূলি সন্ধ্যায়

সুব্রত চৌধুরী


নিকেল করা বিকেল শেষে

ছাদের কোণে তুমি,

গোধূলির ওই আবীর আলো

দিচ্ছে তোমায় চুমি।


ঝিরি ঝিরি হাওয়ায় ওড়ে

সিল্কি কালো কেশ,

আবীর আলোয় ছড়ায় রূপের

মুগ্ধতার আবেশ।


ঝিরি ঝিরি হাওয়ার তালে

যখন নামে সন্ধে,

মনটা তোমার নেচে ওঠে

রূপোর সিকির ছন্দে।


===========

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই