Skip to main content

নীতা কবি


স্বপ্নের ফেরিওয়ালা


জীবনে স্বপ্ন আসে,স্বপ্ন যায়
স্বপ্ন দেখ বন্ধু, স্বপ্ন দেখ
স্বপ্নের ফেরিওয়ালা হয়ে
দেশে বিদেশে সোনা ফলাও

স্বপ্নেরা যদি ঘুরে ফিরে আসে বারে বারে
ফিরায়ো না তাদের,
অন্তরতমকে অন্তরের গভীরে সঞ্চিত করো

বলা তো যায় না বন্ধু তোমার স্বপনকে
আলো দিতে গিয়ে বস্তির ন্যাংটো ছেলেটা
আজ আকাশে উড়ছে পাইলট হয়ে,
বলা তো যায় না বন্ধু তোমার স্বপনে হয়তো
কারো সাধনা সত্যি হয়েছে,
কেউ বা হয়েছে সত্যিকারের মানুষ,
মান হুঁশ নিয়ে সেই বা হয়েছে মহান 
দেশের মহান নেত্রী, দেশমাতৃকা ধন্য হয়েছে
তোমারই দেখা স্বপনেতে

তাই বলি-- স্বপ্ন দেখ বন্ধু-- স্বপ্ন দেখ--

***********************************

নীতা কবি

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই