Skip to main content

সুনন্দ মন্ডল


আসব ফিরে তোমার কাছেই


               
যখন তোমার মুখের কথা সত্যি হবে
মনের কথা বুঝিয়ে দেবে আড়চোখে
ভালোবাসার বিচ্ছেদে মর্মর বেসুর ধ্বনি
বুকে পাঁজরে গেঁথে হাঁটব ভুবন পথে
বাদুড়ের ডানায় রাত্রির গন্ধ
উড়ে যাব সীমানা ছাড়িয়ে শব্দের পাহাড়ে
লিখব হাজার কবিতা তোমার নামে
শত জীর্ণ খাতার পাতায় কোলাজে
সামনের ষষ্টিতলায় বিকেলের গাজন
বকুলের গায়ে বসা হলুদ প্রজাপতিটা হয়ে
আসব ফিরে তোমার কাছেই
যতই ফিরিয়ে দাও অবহেলায় অপমানে
পেঁচার ডাকে নিঃঝুম পরিবেশ
বিষণ্ন চাঁদ খোঁজে তোমাকে অবলীলায়
তারাদের ভিড়ে নামে কালো জোছনা
মনের বাক্সে বন্দি একগুচ্ছ প্রলাপ
তবু ফিরে আসব তোমার কাছেই
নিস্তব্ধ দুপুরে চিলের ডানার শব্দ গুনে
প্রতিধ্বনিতে মাপব তীক্ষ্ণতা
সংকটের জাল ছিঁড়ে আসব রোদ গায়ে।
   --------------





 সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, 
বীরভূম

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই