Skip to main content

সুভাষ চক্রবর্তী


স্বপ্ন

আমার স্বপ্ন তোমার জীবন পথে
এমনি করেই চলুক আশার রথে।
থাকবে আমার পাশেই চিরকাল
ফিরবে দেখো তুমি চাইছ যে সকাল।
সুখে দুঃখে একসাথে পথ চলে
যাক না ওরা পাশ কাটিয়ে চলে
থাকতে হবে দুজনে একসাথে
বিশ্বাসে আর আশার প্রেরণাতে।
থাকলে তুমি আমার পাশে পাশে
সাধ্য কি ওই বাধা কাছে ঘেসে।
====০০====

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই