Skip to main content

অভিজিৎ মান্না



ঝুলে আছে প্রত্যাশা

---------------------------------
এখনো কি তুচ্ছতার বুদ্বুদ ওরাও
ভাঙা হাটের চাঁদের মতো
প্রত্যাশা রথ টেনেছিলাম l
নিঃস্ব হয়েছিলাম কিছুটা
তারপর দিনগোনা l
হলুদ ঝাপট আর কাঁটা গুল্ম মেখে যাওয়া l
যন্ত্রণার ফাঁক গলে
ঝোলানো আছে আশাদ্বীপ I
রূপকথার মতো মেঘ ডিঙিয়ে
খাদের কিনারে এগিয়ে এসে
যদি বলে ওঠো
এখন থেকে পূর্ণ চাঁদ -
ভাগ করে দেখে যাব l
---------------------















অভিজিৎ মান্না, আরামবাগ, হুগলি


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই