Skip to main content

আকাশ দাশ


স্বপ্ন কন্যা

সেদিন ভোরে ঘুমের ঘোরে
তোমায় দেখতে পেলাম,
এক ছুটেতে তাইতো আমি
ভোরের দোরে গেলাম
 
আকাশের ওই কালো মেঘ
বাঁধল যখন জমাট,
পড়ল মনে মুখটি তোমার
এবং তোমার ললাট

ধুসর ওই আকাশ সাথে
তারা ছটা রেনু,
যেন লাগছে তোমার মাথার
দীর্ঘকায় বেনু

সোনায় মোড়া উজ্জ্বল চাঁদ
যখন হাতটা বাড়াল,
তখন যেন তোমার আঁখি
সামনে এসে দাঁড়াল

মিটমিট করে তারারা যখন
বাঁধল ঝাঁকে ঝাঁক,
তখন আমার মন বলল
মিষ্টি তোমার ডাক

উজ্জ্বল রবি দিগন্ত রেখাতে
নিচে প্লাবিত সিন্ধু,
ঠিক যেন তোমার কপালে
উজ্জ্বল এক বিন্দু
************** 

আকাশ দাশ
বলাগড় পাল পাড়া,  

গোঁসাই বাড়ি, হুগলি

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই