Skip to main content

বসন্ত কুমার প্রামানিক


স্বপ্ন বিক্রি আছে
 
এই সুমন, যাবি আমার সঙ্গে?
ওই লাল পাহাড়ীর ধারে
জানিস-সেথা স্বপ্ন বিক্রি হয়
বিনা পয়সার দরে
তোর তো অনেক স্বপ্ন ছিল
অচেনা-অজানা
চল না - একমুঠো স্বপ্ন কুড়িয়ে আনি
বহুদিন হল - কোন স্বপ্ন দেখিনি আমি,
শুধু দু:স্বপ্ন দেখি,
দিনের পর দিন -- রাতের পর রাত
স্বপ্ন দেখতে ইচ্ছা হয়
ইচ্ছা ছিল অনেক
বাস্তবে করবো সফল,
যাইহোক স্বপ্নে সুখী হই--
যদিও বাস্তবে বিফল
-------------------------------------












বসন্ত কুমার প্রামানিক

মাধব নগর,
মোকদুমপুর,
মালদা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই