Skip to main content

অরিন্দম দাস

" তোমার আমি "

 
আজও জানি প্রিয়া তুমি;
আমায় ভালোবাসো,
দুঃখ,কষ্ট আগলে রেখে;
শুধুই তুমি হাসো।

আমায় তুমি ভাবতে থাকো;
শত কাজের মাঝে,
খুঁজতে থাকো তুমি আমায়,
পথের আঁকে বাঁকে।

আমার নামই লিখেছো শুধু ;
তোমার খাতার মাঝে,
আঁকেছো তুমি আমার ছবি,
জীবন পাতার খাঁজে।

আমায় নিয়ে কতই স্বপ্ন;
সাজিয়েছো তুমি,
কল্পনাতে আজও তোমার;
শুধুই আমি আছি ।

গেয়েছো তুমি কতই গান;
লিখেছো কবিতা,
তারই মাঝে পেয়েছ খুঁজে;
আমার দেহ-মন-প্রাণ।

আমার সঙ্গে কাটাতে চেয়েছ;
কত শত রাত,
তাই তো বার বার চেয়েছো ;
নববর্ষের রাত।

আসব আমি নববর্ষের ;
নতুন দিনের রাতে ,
আমায় তুমি আগলে রেখো;
মনের মতো করে ।
__________________________________________














Arindam das, 
Takipur (Duckbanglo্‌,
Rejinagar, Murshidabad

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই