Skip to main content

হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা



পাঁচমাথায়

------------------


পাঁচমাথায়
রঙ বদলাবদলি হয়
যার রঙ সে দাঁড়ায়
অন্যরা উড়ে যায়

আমি পাঁচমাথায়
চোখ দেখি, রঙ দেখি
আর শিখে নিই উড়িয়ে দিলেও
কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় ।



দাঁড়িয়ে থাকো

-------------------------


দাঁড়িয়ে থাকো
মাথা উঁচু করে

সোজা হয়ে দাঁড়িয়ে থাকো

চারপাশ থেকে
হাজার ঝড় আসবে
তবু তুমি দাঁড়িয়ে থাকবে
তোমাকে উল্টে দিলেও
তুমি দাঁড়িয়ে থাকবে

পৃথিবীতে একজনও জানবে
তুমি দাঁড়িয়ে থাকতে চেয়েছিলে ।


++++++++++++++++++



হরিৎ বন্দ্যোপাধ্যায়
ময়নাডাঙা ( আশ্রয় আপার্টমেন্ট )
পোঃ --- চুঁচুড়া. আর. এস.
জেলা ---- হুগলী

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই