Skip to main content

কবিতা ।। রোদ-বৃষ্টি ।। বিজিত মন্ডল

রোদ-বৃষ্টি 

বিজিত মন্ডল 


কাছ থেকে রোজ যাচ্ছি দেখে 
ভালো নিয়ে বগড়া,
যমজ ভাই ও বোনের মধ্যে 
খুনসুটি ভাব ঝগড়া।

বড়ো ভাই রোদ বলে আমি 
না থাকিলে মানুষ,
পৃথিবীতে কেমন করে 
উড়ায় সুখের ফানুস।

বলে বৃষ্টি ছোট বোনটি -
আমার কথা ভাবত?
উপর দিকে যাওয়ার পরও 
নিচের পানে নামত!

আমার জন্য ধরায় ফলে 
শস্য ও সাক, সবজি,
প্রণি সকল তৃপ্তি করে 
খায় ডুবিয়ে কব্জি।

রোদ বলে দেখ আমার জন্য 
শীত কালে প্রাণ বাঁচে,
শক্তপোক্ত হয়ে উঠে -
আমার গরম আঁচে।


দেখে- শুনে চুপ না থেকে 
শেষে গিয়ে বলি,
ঝগড়া থামা, এই ভুবনে ই 
তোদের নিয়ে চলি।

==============
     বিজিত মন্ডল 
কুশবেড়িয়া, উলুবেড়িয়া, হাওড়া।




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই