Skip to main content

কবিতা ।। ভ্রান্ত ।। রূপক মৃধা

নবপ্রভাত পত্রিকা

ভ্রান্ত 

রূপক মৃধা 


শেষবার তোমায় দেখা চাঁদের রোদে,
কুয়াশার অলিন্দে থাকা চোখের কাজল গানে |
তোমায় যদি জিজ্ঞেস করি- 'শেষ কবে কেঁদেছো?'
'বলতে পারবে?'
মুগ্ধতার  মৃত্যু অনিবার্য, সাথে আমারও |
রাস্তার ঘোলা জল, সত্যিকারের প্রতিবিম্ব |


নাম ধরে ডাকতে পারলে ভালো হতো সেদিন, 
দেখেছি—
নিয়ন আলোর নিচে বৃষ্টি গুণছিলে |
আমি সামান্য দূরে -- বিরক্তিকর কল্পনার পরিসরে |
প্রবল জ্বরের দাবানল, সময়ের নীল রঙ লাল রঙের আঁচড়,
তুমি কবিতাবিলাসিনী |


তোমার সৃষ্টি, তোমার স্বপ্নের ভীড়ে, 
তোমার  ভুল করে ছোঁয়া আমার ধুয়ে যাওয়া ক্যানভাস !

===============

রূপক মৃধা 
সোনারপুর 
কোলকাতা -700150

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই