Skip to main content

কবিতা ।। আপনজন ।। অজিত কুমার জানা

আপনজন

অজিত কুমার জানা 


লোকাল মাঝ বয়সী একটা ক্ষত, 
দেওয়ালে পেরেক পুঁততে থাকে। 
দেওয়াল চিৎকার করে, 
ক্ষত তার অধিকার দাবী করে। 
পকেট থেকে মোবাইল বের করে, 
তার মালিকানা দেখিয়ে দেয়।

দেওয়ালের চোখ লিখে অশ্রুকাব্য, 
যা বুক বেয়ে নিজের দেশের 
ওই ক্ষততেই জমা হয়।
দেওয়াল ও ক্ষত উভয়েই, 
উভয়কেই জড়িয়ে ধরে। 
আপনজনই চিনে আপনজনকে। 

===================

অজিত কুমার জানা, গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর, জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ, ভারত। 


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই