Skip to main content

কবিতা ।। ভালোবাসার দাগ ।। জয়শ্রী ব্যানার্জী

ভালোবাসার দাগ 

জয়শ্রী ব্যানার্জী


 প্রতিবার ঠিক যাবার মুহূর্তে  আবারও নিপুণ মাধুকরী ,
 ভীড় করে  স্মৃতি, হাত ধরে কথা, ঘিরে ধরে মায়া...  মিশিয়ে মাধুরী ! 
 এদের সাথে থাকতে থাকতে কেটে যায় বেলা,
 শূন্য প্ল্যাটফর্ম হতে ফিরে যায় ট্রেন  বহুদূর একলা ! 
 যাওয়া  হয়ে ওঠে না  কিছুতেই আর,
এলোমেলো সব কিছু আবারও  আমার ! 
 ডুবে যাই  ফের  উজানে উজানে ...
 উচাটনে, গহনে,   এক অন্যমনে ! 
 সূর্যের আসা যাওয়ার মত নিয়ম করে,
 ভালোবাসা দাগ কাটে রোজ বুকের ভিতরে ! 

================
জয়শ্রী ব্যানার্জি 
পাল্লা রোড, পূর্ব বর্ধমান।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই