Skip to main content

ছড়া ।। রবীন্দ্রনাথ ।। কার্ত্তিক মণ্ডল

রবীন্দ্রনাথ

কার্ত্তিক মণ্ডল


নতুন মলাটে রাঙা পাঁজি
বাংলা সনের প্রথম মাসে
বোশেখের এই পঁচিশ তারিখ
উল্লোসিত সবাই হাসে। 

কচিকাঁচার গান কবিতা
নৃত্যগীতি চারিধার
তাঁর জন্মদিনে মাতি সবাই
সুবোধ ছেলে বাংলা মার। 

ফুলে ফুলে ভরাই চরণ
চন্দন টিপ দিই ভালে
তোমার গানেই অঞ্জলি দিই
তোমার গানে প্রেম ঢালে। 

শুধু হাসনুহানা করবী নয়
সোহাগ ভরা হৃদয়পুর
সে তো মোদের রবীন্দ্রনাথ
বৃষ্টিমাখা ছায়া রোদ্দুর। 









Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই