Skip to main content

কবিতা ।। হয়তো একদিন... ।। সুজিত কুমার মালিক

হয়তো একদিন...

সুজিত কুমার মালিক

অনুভূতির গিলেটিনে বিধ্বস্ত সময়
জোয়ার ভাটায় সম্পর্ক,
অনুপ্রাসে অনুরণন...

হয়তো একদিন কেটেছিলো ভালো
কাঁধে মাথা, বিশ্বাস --
তোমাতেই পৃথিবী!

হয়তো একদিন আছো সাথে
ঠোঁটে গালে খুশি
তোমাতেই সুখী!

হয়তো একদিন স্মৃতিরাই বেঁচে
অভিমান-অভিযোগ-আবদারে
তোমাকেই খুঁজি...

হয়তো এভাবেই কেটে যায়
দিন-মাস-বছর
জীবন গাঁথায়...

================

সুজিত কুমার মালিক
হেলান, আরামবাগ, হুগলী 



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই