Skip to main content

কবিতা ।। কবি তুমি নজরুল ।। দীপঙ্কর বেরা

কবি তুমি নজরুল

দীপঙ্কর বেরা 


সৃষ্টি সুখের গুলবাগিচায়
ফোটে যে সাম্য ফুল
বিদ্রোহী তার সুরের ছোঁয়া
কবি তুমি নজরুল।

প্রেমের কবি যুগের কবি
সাম্যবাদের কবি
একই বৃন্তে হিন্দু মুসলিম 
আঁকেন মানব ছবি।

কাব্য কণ্ঠ জীবনের স্বর
গানের ছন্দ তানে
দুই বাংলার হৃদয়ের সুর
সবার ভেতর প্রাণে।

রণক্লান্ত বিদ্রোহী এক
অগ্নিবীণার বুলবুল
চির ভাস্বর সবার প্রিয় 
কবি তুমি নজরুল।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই