Skip to main content

ছড়া ।। কবির জন্মদিনে ।। খগপতি বন্দ্যোপাধ্যায়

কবির জন্মদিনে

খগপতি বন্দ্যোপাধ্যায়


বৈশাখ মানে রবীন্দ্রনাথ 
সবার প্রিয় কবি, 
দিন গুণে যাই আসবে পঁচিশ 
আঁকতে থাকি ছবি।

রবির মতোই কবি রবি
ছড়ান শুধু আলো,
তাঁরই গানে কাব্য কথায় 
মুছে মনের কালো।

"আলো আমার আলো ওগো 
আলোয় ভুবন ভরা, "
"আলোকেরই ঝর্ণা ধারায়"
উঠলো হেসে ধরা ।

একলা চলার ডাক দিয়ে যান
সাহস জোগান মনে,
হৃদয়পুরে সুরের দোলা
জাগান ক্ষণে ক্ষণে ।

প্রেম বিরহে দুঃখ সুখে 
জাগান মনে আশা, 
আজকে কবির জন্মদিনে 
প্রণাম, ভালোবাসা ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই