Skip to main content

কবিতা ।। আমার রবীন্দ্রনাথ ।। সুদীপ ঘোষ

আমার রবীন্দ্রনাথ

সুদীপ ঘোষ


জমিদারের ছেলে তবু নেই সে জমিদারি
সাহিত্যে তার বিচরণে নেইকো তারে জুড়ি।

লিখেছিলেন একদা যিনি কাব্য গীতাঞ্জলি
কৃষ্ণচূড়া লাল- পলাশে দেবো তারে অঞ্জলি।

ইংরেজি তে দখল এতো তবু বাংলাভাষী
এ সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

সেথা গেলে প্রাণ জুড়াবে শান্তিনিকেতনে
অনন্য এক কীর্তি কবির শীতল করে প্রাণে!

বিশ্বজোড়া খ্যাতি এত যায় না বলা শেষ
কবি কথা বলতে আমার রাত্রি অবশেষ।

প্রণতি করি ওগো কবি দিও গো আশীর্বাদ
আশীষে মোরে ধন্য করো ওগো রবীন্দ্রনাথ।

     ---------

সুদীপ ঘোষ
বাটানগর

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই