Skip to main content

কবিতা ।। রবীন্দ্রনাথ ।। অভিজিৎ দত্ত

রবীন্দ্রনাথ 

অভিজিৎ দত্ত 


রবীন্দ্রনাথ, তুমি সত্যিই ছিলে 
এক বিষ্ময়কর প্রতিভা 
গান, নাটক, লেখা, ছবি ও কবিতা
সবেতেই ছিল তোমার 
বিষ্ময়কর প্রতিভার ছোঁয়া।

তুমি ছিলে বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক 
তুমি ভীষণ ভালোবাসতে প্রকৃতিকে 
চেয়েছিলে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য 
করে আমাদের গড়ে তুলতে। 

তুমি বুঝেছিলে নগর সভ‍্যতার 
ভয়াবহ পরিণামের  কথা 
তাই তো বলেছিলে, দাও ফিরে সে  অরণ্য 
লহ এ নগর।

তুমি ছিলে ভারত তথা এশিয়ার 
প্রথম নোবেল বিজেতা 
বিশ্বভারতী, শান্তিনিকেতন সহ
অনেক কিছুরই প্রতিষ্ঠাতা। 

তুমি আমাদের আশা ও ভরসা 
তোমার গান  ও লেখা থেকেই পাই
জীবনে এগিয়ে চলার প্রেরণা।
তাই পঁচিশে বৈশাখ তোমার জন্মদিনে
তোমাকে অন্তর থেকে জানাই
 আমার প্রণাম, ভক্তি ও শ্রদ্ধা।

=============
ABHIJIT DUTTA, AT-MAHAJANPATTI, P.O.JIAGANJ, DIST.MURSHIDABAD, PIN.742123,WEST BENGAL 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই