Skip to main content

কবিতা ।। বিদায়-আবাহন ।। লিপিমিতা তনুশ্রী


বিদায়-আবাহন

লিপিমিতা তনুশ্রী 


বিদায় জানিয়ে যাই গো বন্ধু 

রেখে যাই কিছু স্মৃতি

দুঃখ-সুখের মুকুরে গাঁথা 

জীবন সময়-বন্দী।


যত ভুল আছে যত শোক আছে 

যত তাপ আছে যত দুখ আছে

ভুলে যেও মোরে ভুলে থেকো তারে

অশ্রুমোচনে করিও না মনে দ্বন্দ্ব।


দিন চলে যায় দিন বলে যায়

নূতনেরে স্থান দাও পুরাতন

নবপ্রভাতের অভিষেক সাথে 

বন্ধন থাক হাতে হাত রেখে।


ডাক দিয়ে যায় ভোরের পাখি

ডাক দিয়ে যায় নদীর জল

আকাশ বাতাস রাঙায় মন

এসো হে বন্ধু, শুভ সূচনায় বর্ষবরণ।।



Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই