Skip to main content

কবিতা ।। আসছে নবীন বৈশাখ ।। অনুপম বিশ্বাস


আসছে নবীন বৈশাখ

অনুপম বিশ্বাস

ও আসছে বৈশাখী ঝরের দাপটে
তাই তো প্রকৃতি সবুজ মুকুলে সাজে,
ও আসছে মুকুল ঝরা মেঠো পথে
তাই তো উষ্ণ দুপুরে নুপুর বাজে।
ও আসছে আনন্দের বার্তা নিয়ে
তাই তো সকলে খুসির জোয়ারে মাতে,
ও আসছে পূর্নিমার চাঁদ হয়ে
আকাশে তারা ঝলমলে জোৎস্না রাতে।
ও আসছে বলে দুর করে দাও মনের যত ময়লা,
মুখে হাসি,ভালোবাসি বৈশাখী পয়লা।
ও আসছে বলে দূর হয়ে যাক
রোগ-ব্যাধি-জরা,
ও আসছে বলে নব হিল্লোল
শান্তিতে পূর্ণ হবে ধরা।
ও আসছে বলে ঞ্জানের আলো জ্বলুক মস্তকে,
ও আসছে বলে ভয় ভেঙে যায়
অসীম সাহস বুকে।
ও আসছে বলে জ্বলুক অগ্নিশিখা
বাজুক আগমনী শাঁখ,
আসো আসো আসো হে পহেলা বৈশাখ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই