Skip to main content

ছড়া ।। নববর্ষের আনন্দ ।। সুব্রত চৌধুরী


নববর্ষের আনন্দ

সুব্রত চৌধুরী


কী আনন্দ ! কী আনন্দ !
দিকে দিকে খুশি আজ ,
রোদের সিকি ঝিকিমিকি
আল্পনার ওই কারুকাজ।

কী আনন্দ ! কী আনন্দ !
খোকার গায়ে রংগীন সাজ,
আলতা পরা নুপুর পায়ে
খুকুর মাথায় রূপার তাজ।

কী আনন্দ ! কী আনন্দ !
খুকুর চুলে বাবরি কাট,
ঠাকুর বাড়ির মেলায় যেন
খোকা খুকুর চাঁদের হাট।

কী আনন্দ ! কী আনন্দ !
বাবার হাতে রেখে হাত,
ঠাকুর বাড়ির মেলায় খুকুর
লটারিতে বাজিমাত।

কী আনন্দ ! কী আনন্দ !
পুতুল নাচে মাতে সই ,
খাবার পাতে কোরমা, পোলাও
মন্ডা মিঠাই মিষ্টি দই।


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

মতামত/লেখা এখানে জমা দিন

Name

Email *

Message *

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই